Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সন্ধ্যার পরে বাড়ে ভাড়া, সময়ভেদে দ্বিগুণ!

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১৮:৫৬
সন্ধ্যার পরে বাড়ে ভাড়া, সময়ভেদে দ্বিগুণ!

ছবি: আগামীর সময়

শেরপুরের ঝিনাইগাতী থেকে জেলা শহরের রোডে চলাচলরত সিএনজিতে সন্ধ্যার পর অস্বাভাবিকভাবে বাড়ছে ভাড়া। সাধারণত এই রুটের ভাড়া ৪০ টাকা হলেও সন্ধ্যার পর ৫০ টাকা বা তারও বেশি হতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর লোকাল বাস বন্ধ হওয়ায় সিএনজি চালকরা এক ধরনের সিন্ডিকেট করে অতিরিক্ত ভাড়া আদায় করেন।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে শেরপুর খোয়ারপাড় সিএনজি স্ট্যান্ডে রাব্বী নামের এক যাত্রী ঝিনাইগাতীর উদ্দেশ্যে যাত্রা করতে আসেন। ৫০ টাকা ভাড়া চাইলে রাব্বী প্রশ্ন করেন, ‘ভাড়া তো ৪০ টাকা। কেন বাড়ানো হলো?’ চালকের প্রতিক্রিয়া ছিল, ‘যান, না হলে নামেন।’

রাব্বী চুপচাপ সিএনজিতে উঠলেও পরবর্তীতে আরও একজন নারী যাত্রী ও দুই সাংবাদিক। দৈনিক বাংলার ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি এবং আগামীর সময়ের ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি যাত্রা করতে আসেন। তাদের সঙ্গেও একই আচরণ করা হয়।

এক সাংবাদিক চালকের কাছে জানতে চান, ‘আমরা কিছুক্ষণ আগে এসেছি, ভাড়া ৪০ টাকা, আপনি কেন সিন্ডিকেট করছেন?’

চালক আল আমিনের উত্তর ছিল, ‘এখন ভাড়া ৫০ টাকা দিতে হবে। নয়তো নামেন গাড়ি থেইক্যা। কত সাংবাদিক দেখেছি। দালালি ছাড়া কিছুই করতে পারে না। নিউজ করলেও কিছু হবে না।’

নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামের বাসিন্দা সিএনজি চালক মো. আল আমিন।

এমন ঔদ্ধত আচরণ ও বেয়াদবির প্রতিবাদ করেছিলেন রাব্বী। এর ফলে চালক তাকে স্ট্যান্ডেই ধাক্কা দিয়ে নামিয়ে দেন। স্থানীয়দের অভিযোগ, যাত্রী ভাড়া বা অসঙ্গত আচরণের প্রতিবাদ করলে গালি ও অপমান করা হয়। এমনকি যাত্রীকে নামিয়ে দেওয়া হয় গাড়ি থেকে।

এ বিষয়ে উপজেলা সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসান আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে ফোনে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন জানান, আমরা এই ধরনের অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। যাত্রী ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং ভাড়া অতিরিক্ত নেওয়ার ঘটনা মেনে নেওয়ার মতো নয়। সিএনজি চালকদের এই কার্যক্রম বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ঝিনাইগাতীশেরপুরসিএনজি ভাড়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে