Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুমারখালীতে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, বাড়িতে গুলি

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ২১:১১
কুমারখালীতে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, বাড়িতে গুলি

আহত আরিফুল ইসলাম—সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীর লালনবাজার এলাকায় আরিফুল ইসলাম (৪৩) নামে এক ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা ও তার বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত আরিফুল ইসলামকে কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় ভুক্তভোগীর ভাতিজা মো. মাহাবুবুল হাসান (রনি) শনিবার দুপুর একটার দিকে কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে পরিবারের দাবি। তবে অভিযোগ পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

ভুক্তভোগীর পরিবার জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ব্যবসার কাজ শেষে বাড়ি ফিরছিলেন আরিফুল। তিনি লালনবাজারের কাছে পৌঁছালে কুমারখালী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুজন হোসেনের নেতৃত্বে রিশান হোসেনসহ ১০ থেকে ১২ জন তার পথ আটকান। তাদের হাতে আগ্নেয়াস্ত্র, হাসুয়া, লোহার রড ও হাতুড়ি ছিল বলে অভিযোগ। হামলাকারীরা আরিফুলকে এলোপাতাড়ি মারধর করলে তার পিঠ, পাঁজর ও মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করতে এলে হামলাকারীরা ফাঁকা গুলি ছুড়ে মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়দের দাবি, হামলার পর সন্ত্রাসীরা আরিফুল ইসলামের গ্রামের বাড়িতেও গিয়ে কয়েক রাউন্ড গুলি করে। পরে একই রাতে যদুবয়রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিপন আলীর চৌরঙ্গী বাজারের বাড়িতেও হামলা চালানো হয়। সেখানে ২০ থেকে ২৫ রাউন্ড গুলির পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও বাসভবনের কাচের জানালা ভাঙচুর করা হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা রিপন আলীর ব্যবহৃত একটি মোটরসাইকেলও নিয়ে যায়।

ভুক্তভোগী আরিফুল ইসলামের ভাষ্য, ‘বালুঘাট দখল ও সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদ এবং ব্যবসায়িক পাওনা টাকা নিয়ে কথা বলার কারণেই তার ওপর হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, হামলার সময় তার কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।’

আরও পড়ুন

মৃত ৪ আ. লীগ নেতার সঙ্গে এজাহারে ৬ বিএনপি নেতার নাম

০৪ জুলাই ২০২৬

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ‘স্থানীয়ভাবে প্রভাবশালী বিএনপির একটি গ্রুপের ছত্রচ্ছায়ায় থাকা সুজন ও রিশান বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। হামলায় সুজন, রিপন, মানিয়ার ও রিশান গ্রুপের সদস্যরা জড়িত বলে স্থানীয়দের দাবি।’



এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মুখোশধারী কয়েকজন অস্ত্রধারীকে মোটরসাইকেলে মহড়া দিতে দেখা গেছে বলে স্থানীয়দের দাবি। ভিডিওতে একজনকে আগ্নেয়াস্ত্র হাতে একটি বাড়ির ভেতরে প্রবেশ করতেও দেখা যায়। ঘটনাটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

মো. মাহাবুবুল হাসান (রনি) বললেন, ‘ঘটনার পর আহত চাচাকে উদ্ধার করে কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমার চাচাকে মারধর এবং বাড়িতে গুলি করার ঘটনায় কুমারখালী থানার ওসির কাছে দুপুর ১টার দিকে একটি লিখিত অভিযোগ দিয়ে এসেছি।’

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মন্তব্য করেন, ‘গুলির ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি।’ তবে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বললেন, ‘এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কুষ্টিয়াকুমারখালীব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলাবাড়িতে গুলি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র