Agamir Somoy E-Paper
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়ন না হলে দুর্নীতি বন্ধ হবে না

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ২১:০৯
জুলাই সনদ বাস্তবায়ন না হলে দুর্নীতি বন্ধ হবে না

টাঙ্গাইলের সখীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে দুর্নীতি বন্ধ হবে না।

মঙ্গলবার বিকালে সখীপুর বাজারের তালতলা চত্বরে পদযাত্রা শেষে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় নাহিদ ইসলাম আরও বলেছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে তা কমেনি। বরং বিদ্যুতের দাম বেড়েছে। সীমান্তে বাংলাদেশিদের হত্যা এবং ভারত থেকে বাংলাদেশি পরিচয়ে লোকজনকে পুশইনের অভিযোগও তিনি তুলে ধরেন। তার দাবি, এসব বন্ধ করতে হবে।

নাহিদের দাবি, জাতীয় সংসদ নির্বাচনে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু এখনো সেই সংস্কার বাস্তবায়ন হয়নি। সংস্কার জনগণের ম্যান্ডেট বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপির আহ্বায়কের অভিযোগ, প্রশাসন ও পুলিশ দলীয়করণের কারণে সুশাসন ব্যাহত হচ্ছে। নির্বাচনের আগে এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। চলতি বাজেটেও কর্মসংস্থান সৃষ্টির কোনো রূপরেখা নেই বলে তিনি অভিযোগ করেন।

তিনি বললেন, ২০২৪ সালের জুলাইয়ে মানুষ পরিবর্তনের জন্য জীবন দিয়েছে। এক দলকে সরিয়ে অন্য দলকে লুটপাটের সুযোগ করে দেওয়ার জন্য সেই আন্দোলন হয়নি।

সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম উল্লেখ করেন, যারা অতীতে স্বৈরাচারের সহযোগী ছিল এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, হয়রানি ও মিথ্যা মামলা দিয়েছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

প্রশাসনের উদ্দেশে তার পরামর্শ, কোনো অপরাধীকে প্রশ্রয় দেওয়া যাবে না। চাঁদাবাজি, লুটপাট ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। প্রশাসনকে কাজের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনার আহ্বানও জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির সখীপুর উপজেলা শাখার আহ্বায়ক ফরিদ সিকদার জিয়ার সভাপতিত্বে এবং সদস্যসচিব মাওলানা আনছার আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দলের সিনিয়র যুগ্ম প্রধান সংগঠক ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।

জুলাই সনদদুর্নীতিসখীপুরএনসিপিনাহিদ ইসলাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সংকটে পাশে নেই বেসরকারি  বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    সংকটে পাশে নেই বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৮

    advertiseadvertise