Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টাকা ছাড়া ‘কিছুই বোঝেন না’ শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ২১:২৬
টাকা ছাড়া ‘কিছুই বোঝেন না’ শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী

ছবি: আগামীর সময়

সাতক্ষীরার শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহিদ হাসানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও কর্মকর্তা-কর্মচারীদের হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে হাসপাতালের একাধিক উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, অফিসের বিভিন্ন প্রশাসনিক কাজ সম্পন্ন করতে কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। ছুটি অনুমোদন, শ্রান্তি বিনোদন ভাতা, এসিআর, মাতৃত্বকালীন ছুটি এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগকারীরা আরও দাবি করেন, জাহিদ হাসান দীর্ঘদিন ধরে হাসপাতালের নারী স্টাফদের আর্থিক ও মানসিকভাবে হয়রানি করে আসছেন। তার আচরণে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি আউটসোর্সিংয়ের ১৩ কর্মচারীর বেতন বিল সম্পন্ন করতে এক লাখ ৩০ হাজার টাকা দাবি করা হয়। এছাড়া অবসরে যাওয়া কর্মচারীদের পেনশন বিল ছাড় করতেও অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে।

হাসপাতালের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী অভিযোগ করেন, সাধারণ ছুটি নেওয়ার ক্ষেত্রেও টাকা ছাড়া কাজ হয় না। শ্রান্তি বিনোদন ভাতার একটি অংশও তাকে দিতে হয়। এমনকি হাসপাতালের বাবুর্চিখানার ঠিকাদারের কাছ থেকেও নিয়মিত অর্থ নেওয়া হয় বলে অভিযোগ। ফলে রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না।

অভিযোগে আরও বলা হয়, লেবার ওয়ার্ডে দায়িত্ব পেতে মাসিক চাঁদা দিতে হয়। রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা এবং নবজাতক কোলে দেওয়ার সময় পাওয়া বকশিশের অর্থের অংশ নেওয়ার অভিযোগও উঠেছে।

কয়েকজন কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, মাতৃত্বকালীন ছুটি নিতে পাঁচ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। বিভিন্ন বিল ও ভাতার বিপরীতেও অর্থ নেওয়া হয়।

এ বিষয়ে হাসপাতালের কয়েকজন চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে প্রধান সহকারী জাহিদ হাসান জানান, তিনি বর্তমানে দুই দিনের ছুটিতে রয়েছেন। পরে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলবেন বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান মন্তব্য করেন, লিখিত অভিযোগটি এখনও তার হাতে পৌঁছায়নি। তবে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। অভিযোগগুলো যাচাই করে কিছু সত্য এবং কিছু অসত্য পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি। এ ঘটনায় জাহিদ হাসানকে সতর্ক করা হয়েছে বলেও জানান।

ডা. জিয়াউর রহমান বলছেন, ভবিষ্যতে একই ধরনের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে হাসপাতালের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী দাবি করেন, অবৈধভাবে আদায় করা অর্থের একটি অংশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বণ্টন করা হয়। এ কারণে অভিযোগ উঠলেও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের মাধ্যমে এসব কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে বলেও দাবি করেন তারা।

শ্যামনগরউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সদুর্নীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার