Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হাসপাতালে ইয়াবার আসর, আতঙ্কে রোগী-স্বজন

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮
হাসপাতালে ইয়াবার আসর, আতঙ্কে রোগী-স্বজন

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবনের চতুর্থ তলায় পাওয়া গেছে ইয়াবা সেবনের একাধিক আলামত। স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে একটি সংঘবদ্ধ চক্র সেখানে নিয়মিত মাদকসেবন করে। এতে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে এবং আতঙ্কে রয়েছেন রোগী ও স্বজনেরা।

সম্প্রতি সরেজমিনে হাসপাতালের নতুন ভবনের চতুর্থ তলায় গিয়ে বিভিন্ন কোণ ও আড়ালে ইয়াবা সেবনে ব্যবহৃত ফয়েল পেপার, পোড়া দিয়াশলাইয়ের কাঠি ও অন্যান্য উপকরণ পড়ে থাকতে দেখা যায়। তবে ওই সময় সেখানে কোনো মাদকসেবীকে দেখা যায়নি।

স্থানীয়দের ভাষ্য, হাসপাতালের নির্জন পরিবেশকে কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র সেখানে নিয়মিত মাদকসেবন করে। দিনের বেলায় রোগী ও স্বজনদের আনাগোনা থাকলেও রাত নামলে হাসপাতালের কিছু অংশ কার্যত নজরদারির বাইরে চলে যায়। এ সুযোগে মাদকসেবীরা সেখানে প্রবেশ করে বলে অভিযোগ তাদের।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ভেতরে এ ধরনের বেআইনি কর্মকাণ্ড চলতে থাকলে হাসপাতালের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি রোগী, নারী ও শিশুদের নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে। নিরাপত্তাবেষ্টনী থাকার পরও কীভাবে মাদকসেবীরা নিয়মিত হাসপাতালে প্রবেশ করছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

সচেতন মহলের মতে, হাসপাতালের ভেতরে মাদকসেবীদের অবাধ বিচরণ বন্ধ করা না গেলে এটি অপরাধপ্রবণ গোষ্ঠীর আশ্রয়স্থলে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি করবে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপরাধের আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুন

চুরির অভিযোগে ‘ভারসাম্যহীন’ তরুণের চুল কেটে নির্যাতনের অভিযোগ

০৮ সেপ্টেম্বর ২০২৬

এ বিষয়ে আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানান, হাসপাতালের ভেতরে মাদকসেবনের অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের মদদদাতাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে হাসপাতালের তীব্র জনবল সংকটের বিষয়টিও তুলে ধরেন তিনি। ডা. মোহাম্মদ হানিফ বলেন, ‘দীর্ঘদিন ধরে এত বড় স্বাস্থ্য কমপ্লেক্স মাত্র একজন ক্লিনার ও একজন নাইটগার্ড দিয়ে পরিচালিত হচ্ছে। পরিচ্ছন্নতা ও প্রশাসনিক কাজ সচল রাখতে ব্যক্তিগত অর্থায়নে আরও দুজন ক্লিনার নিয়োগ দিতে হয়েছে। কিন্তু এত বড় ভবনে সীমিত জনবল দিয়ে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন।’

এদিকে হাসপাতালের সার্বিক নিরাপত্তা জোরদার, পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তাকর্মী নিয়োগ, সিসিটিভি নজরদারি বাড়ানো এবং মাদকসেবনের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে হাসপাতালের স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ ফিরে আসবে বলে প্রত্যাশা তাদের।

বান্দরবানউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সমাদক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    সাগরে জেলেদের ‘ডিজিটাল লাইফলাইন’ স্টারলিংকে

    সাগরে জেলেদের ‘ডিজিটাল লাইফলাইন’ স্টারলিংকে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১

    advertiseadvertise