Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বগুড়া

সেই তিন ইউনিয়নের নাম বদলাতে মঙ্গলবার গণশুনানি

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১৯:০৯
সেই তিন ইউনিয়নের নাম বদলাতে মঙ্গলবার গণশুনানি

বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের বিতর্কিত নাম বদলাতে গঠন করা হয়েছে তিনটি কমিটি। এর প্রধানরা জানিয়েছেন, আগামী মঙ্গলবার নতুন নামকরণে হবে গণশুনানি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি ও তার ছেলেদের নামে ওই তিন উপজেলার নামকরণ করা হয়। এ নিয়ে গত সপ্তাহ জুড়ে চলে বিতর্ক।

নাম পরিবর্তনের জন্য জেলা প্রশাসককে (ডিসি) গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এসংক্রান্ত চিঠি পেয়েছেন বগুড়ার প্রশাসক তৌফিকুর রহমান। তাতে নতুন নামকরণের ক্ষেত্রে স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও সর্বজন স্বীকৃত নাম বাছাই করার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

ডিসি তৌফিকুর বললেন, ‘আমি ইউএনওকে নির্দেশ দিয়েছি যাতে সাংবাদিকসহ সব ধরনের অংশীদারদের নিয়ে গণশুনানি করে ইউনিয়নগুলোর নাম পরিবর্তন করা হয়।’

গত ১৪ জুন জারি হওয়া সরকারি প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এগুলোর নাম রাখা হয়েছে মীরবাড়ী, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম।


আরও পড়ুন

চাইলেই কি ইচ্ছামতো নাম রাখা যায় ইউনিয়নের!

১৭ জুন ২০২৬



‘মীরবাড়ী’ নামটি বগুড়া-২ আসনের এমপি মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম। ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিলে যায়। এ নিয়ে সমালোচনা শুরু হয় স্থানীয়দের মধ্যে। পরদিনই জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ সংসদে তোলেন বিষয়টি।

এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে শুরু হয়েছে মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম বদলানোর কার্যক্রম। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানালেন, মীরবাড়ীর নাম বদলাতে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নানকে প্রধান করে কমিটি হয়েছে। সীমান্ত ইউনিয়নের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুব হাসান চৌধুরী এবং দিগন্ত ইউনিয়নের জন্য পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুনকে প্রধান করে গঠন হয়েছে আরও দুটি কমিটি।

কমিটিপ্রধানরা জানালেন, গণশুনানির জন্য আগামীকাল সোমবার এলাকায় হবে মাইকিং। তিন ইউনিয়নের মধ্যবিন্দু এলাকা বেতগাড়ী প্রাথমিক বিদ্যালয়ে হবে গণশুনানি।


আরও পড়ুন

প্রতিমন্ত্রীর বক্তব্য বিকৃতির অভিযোগে ৪ সাংবাদিকের নামে মামলা

১৬ জুন ২০২৬



তিন ইউনিয়নের নামকরণকে এর আগে ‘কাকতালীয়’ আখ্যা দিয়েছিলেন প্রতিমন্ত্রী। তার ব্যাখ্যা, সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক প্রয়োজন এবং গণশুনানির ভিত্তিতে নাম নির্ধারণ করা হয়েছে। সৈয়দপুর ইউনিয়ন সীমান্তবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম ‘সীমান্ত’ এবং দূরবর্তী অবস্থানের কারণে আরেকটির নাম ‘দিগন্ত’ রাখা হয়েছে। দুই সন্তানের নাম সীমান্ত ও দিগন্ত হওয়ায় বিষয়টি কাকতালীয়ভাবে মিলে গেছে। যদি সত্যিই সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ করার উদ্দেশ্য থাকত, তাহলে নামের আগে ‘মীর’ যুক্ত করা হতো।

বগুড়াপ্রতিমন্ত্রীমীর শাহে আলমনাম বিতর্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!