Agamir Somoy E-Paper
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিংয়ে প্রহরী জরিনা
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ধর্ষণের পর শিশু হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ অফিস
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৬:৪২
ধর্ষণের পর শিশু হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ধোবাউড়ায় ধর্ষণের পর শিশু নিশামণিকে হত্যা মামলায় তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আরেক আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কারাদণ্ড দেওয়া হয়েছে সাড়ে ১২ বছর। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন ময়মনসিংহের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার।

রায় ঘোষণার সময় আদালত চত্বরে বিপুলসংখ্যক আইনজীবী, সাংবাদিক ও উৎসুক জনতার ভিড় ছিল। মামলার ২৪ দিন ও ১০ কার্যদিবসে দেওয়া হয়েছে এ রায়।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন আরিফ (১৯), রাকিব (২১) ও সায়েম (১৮)। তাদের প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। তাদের সবার বাড়ি ধোবাউড়ার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রামে। অন্য একটি আদেশে আসামি মারুফের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে সাড়ে ১২ বছর কারাদণ্ড দেওয়া হয়।

আসামিপক্ষে কোনো আইনজীবী না থাকায় রাষ্ট্রপক্ষ থেকে নিয়োগ দেওয়া হয় একজন আইনজীবী। নিশামণির বাবা তাজু মিয়া রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। রায় দ্রুত কার্যকরের দাবিও জানিয়েছেন তিনি।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ জুন বিকালে কৃষক তাজু মিয়ার পাঁচ বছর বয়সী মেয়ে নিশামণি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বাড়ির আশপাশে খোঁজ করে তার সন্ধান পাননি। স্থানীয় লোকজন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কংস নদীতে নেমে উদ্ধার করে তার মরদেহ।

দাফনের জন্য গোসল করানোর সময় শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা। এতে তাদের সন্দেহ হয়, শিশুটিকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। পরে বিষয়টি জানানো হয় পুলিশকে। ১৫ জুন নিহতের বাবা ধোবাউড়া থানায় একটি মামলা করেন। পুলিশ এ ঘটনায় গ্রেপ্তার করে চারজনকে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর বজলুল করিম চৌধুরীও রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তার ভাষায়, অপরাধীদের শাস্তি হয়েছে দৃষ্টান্তমূলক।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ২
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    পরীক্ষা ছাড়াই ট্যালেন্টপুলে বৃত্তি, এবার প্রকাশের আগেই ফল ফাঁস

    পরীক্ষা ছাড়াই ট্যালেন্টপুলে বৃত্তি, এবার প্রকাশের আগেই ফল ফাঁস

    ১০ জুলাই ২০২৬, ০০:১৩

    এমবাপ্পে-দেম্বেলে জাদুতে সেমিফাইনালে ফ্রান্স

    এমবাপ্পে-দেম্বেলে জাদুতে সেমিফাইনালে ফ্রান্স

    ১০ জুলাই ২০২৬, ০১:০৬

    নারীর পরিচয় তার ব্যক্তিত্বে

    নারীর পরিচয় তার ব্যক্তিত্বে

    ১০ জুলাই ২০২৬, ০১:১৭

    পার্বতীপুরে ৩ হোটেল ও এক বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

    পার্বতীপুরে ৩ হোটেল ও এক বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

    ১০ জুলাই ২০২৬, ০১:৪০

    ইরান হামলার জন্য প্রস্তুত শত শত ইসরায়েলি যুদ্ধবিমান

    ইরান হামলার জন্য প্রস্তুত শত শত ইসরায়েলি যুদ্ধবিমান

    ১০ জুলাই ২০২৬, ০১:১৩

    দুষ্প্রাপ্য বইয়ের রত্নভাণ্ডার তকমা হারাচ্ছে নীলক্ষেত

    দুষ্প্রাপ্য বইয়ের রত্নভাণ্ডার তকমা হারাচ্ছে নীলক্ষেত

    ১০ জুলাই ২০২৬, ০১:৫৩

    বিষাদ ভূমিতে বর্বর হামলা

    বিষাদ ভূমিতে বর্বর হামলা

    ১০ জুলাই ২০২৬, ০২:৩৯

    এডিনবরাতে আইসিসির সভায় যোগ দিলেন তামিম

    এডিনবরাতে আইসিসির সভায় যোগ দিলেন তামিম

    ১০ জুলাই ২০২৬, ০১:১০

    মাশহাদে কোটি মানুষের অশ্রুসিক্ত বিদায়

    মাশহাদে কোটি মানুষের অশ্রুসিক্ত বিদায়

    ১০ জুলাই ২০২৬, ০২:২৩

    ইরানের সামরিক স্থাপনায় একের পর এক বিস্ফোরণ

    ইরানের সামরিক স্থাপনায় একের পর এক বিস্ফোরণ

    ১০ জুলাই ২০২৬, ০৩:২২

    সংস্কৃতিচর্চার প্রয়োজন ও সংকট

    সংস্কৃতিচর্চার প্রয়োজন ও সংকট

    ১০ জুলাই ২০২৬, ০০:৫১

    অরক্ষিত রেলক্রসিংয়ে প্রহরী জরিনা

    অরক্ষিত রেলক্রসিংয়ে প্রহরী জরিনা

    ১০ জুলাই ২০২৬, ০৩:১৯

    মাদক থেকে বাঁচতে ইসলামের নির্দেশনা

    মাদক থেকে বাঁচতে ইসলামের নির্দেশনা

    ১০ জুলাই ২০২৬, ০০:৪৭

    বন্যাকবলিত চট্টগ্রাম পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

    বন্যাকবলিত চট্টগ্রাম পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

    ১০ জুলাই ২০২৬, ০০:৪৩

    গড়কাটি গ্রামে মিছিল নিয়ে হামলা, ছিল ‘অচেনা মুখ’

    গড়কাটি গ্রামে মিছিল নিয়ে হামলা, ছিল ‘অচেনা মুখ’

    ১০ জুলাই ২০২৬, ০৪:৫১

    advertiseadvertise