Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাসডুবির পর ফিরল হুঁশ, পাল্টে গেল পাটুরিয়ার দৃশ্যপট

সোহেল হোসেন, মানিকগঞ্জ
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ২০:৪৬
বাসডুবির পর ফিরল হুঁশ, পাল্টে গেল পাটুরিয়ার দৃশ্যপট

ঈদের আগে যাত্রীসহ ফেরিতে পারাপার হয় বাস (বাঁয়ে)। আজ দুর্ঘটনার পর যাত্রীদের নামিয়ে ফেরিতে তোলা হচ্ছে বাস (ডানে)।

‎‎রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় ডুবে গেছে এসবি ডিলাক্স নামের একটি যাত্রীবাহী বাস। তবে বাসের সব যাত্রী আগেই নেমে যাওয়ায় কোনো প্রাণহানী ঘটেনি সেখানে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে ঘটে এ ঘটনা।

এর পরপরই টনক নড়ে পাটুরিয়া ফেরিঘাট কর্তৃপক্ষের। দ্বিতীয়বার বাসডুবির পর পাল্টে গেছে ঘাটের দৃশ্যপট। ফেরিতে ওঠার আগেই যাত্রীবাহী বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের। যদিও গত ঈদযাত্রায় পাটুরিয়া ফেরিঘাটের চিত্র ছিল ভিন্ন। ঈদের আগে বাসের সিটে বসেই ফেরিতে উঠেছেন যাত্রীরা।

‎শুক্রবার বিকালে দেখা গেল ঘাট এলাকায় ৩নং ফেরিঘাটের এপ্রোচ সড়কে নামার আগেই বাস থামিয়ে ভেতরে থাকা যাত্রীদের নামিয়ে দিচ্ছেন নৌপুলিশ ও বিআইডব্লিউটিসির সদস্যরা। কোনো যাত্রী নামতে অনীহা প্রকাশ করলে তাকে সতর্কতামূলক বার্তা দিয়ে বোঝানো হচ্ছে। এরপর সব যাত্রী নামার পরই ফেরিতে উঠার সুযোগ পাচ্ছে বাস। এ ছাড়া নিরাপত্তার জন্য ঘাট পন্টুনের পকেটে লোহার ভারি ফাইল বা পাইপ দিয়ে আটকে রাখা হয়েছে। পন্টুনের ফেরি আসলেই শুধু সেই পকেট খুলে দিচ্ছে কর্তৃপক্ষ। ৪নং ফেরিঘাট এলাকায় গিয়েও লক্ষ্য করা গেছে একই চিত্র।


আরও পড়ুন

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে পড়ে গেছে বাস

০৫ জুন ২০২৬

কুষ্টিয়াগামী যাত্রী রাসেল হোসেন বলছিলেন, ‘ঘাট কর্তৃপক্ষের লোকজন আমাদের নামিয়ে দিচ্ছেন। নিরাপত্তার জন্য যাত্রীদের নামিয়ে দেওয়া ভালো উদ্যোগ, তবে ঘাট ব্যবস্থাপনা আরও ভালো করা উচিত।’


‎রাজবাড়ির পাংশার আরেক যাত্রী সৌরভ মিয়া বললেন, ‘আজ সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী একটি বাস ফেরিতে  উঠতে গিয়ে নদীতে পড়ে ডুবে গেছে। যাত্রীরা আগেই নেমছিল বলে বড় ধরনের প্রাণহানীর ঘটনা ঘটেনি। কিন্তু ঈদের আগে পাটুরিয়া হয়ে যখন বাড়ি ফিরেছি তখন এই বিষয়টি দেখতে পাইনি। কর্তৃপক্ষের লোকজনও এ বিষয়ে গুরুত্ব দেয়নি। এখন দৌলতদিয়া বাস ডুবেছে, আর ঘাট কর্তৃপক্ষের টনক নড়েছে।’

‎বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ডিজিএম আবদুস সালাম জানালেন, নৌ-মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর থেকে ফেরিতে ওঠার আগে বাসের যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে। তবে অনেক সময় কিছু যাত্রী বাস থেকে নামতে চান না, নানা অজুহাতে বাসের সিটেই বসে থাকেন।

এর আগে গত ২৬ মার্চ দৌলতদিয়ার ৩নং ফেরিঘাট পন্টুনে এলাকায় ফেরিতে উঠতে গিয়ে সৌন্দর্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই ঘটনায় মৃত্যু হয় ২৬ যাত্রীর।


বাসডুবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে