রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আড়াই মাসের ব্যবধানে আবারও যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়েছে। এ ঘটনায় যাত্রী, চালক ও পরিবহনসংশ্লিষ্টদের মধ্যে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। তবে এবার বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে, কারণ ফেরিতে ওঠার আগেই বাসটির অধিকাংশ যাত্রী নেমে গিয়েছিলেন। কিন্তু একই ধরনের ঘটনা পুনরাবৃত্...