Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

২৬ প্রাণহানির ঘটনায় সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
agamir somoy
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১৬:২০
২৬ প্রাণহানির ঘটনায় সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত

সংগৃহীত ছবি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাসডুবির ঘটনায় এবার প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ২৬টি প্রাণ কেড়ে নেওয়া সৌহার্দ্য পরিবহনের সেই বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মুহাম্মদ অহিদুর রহমানের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ২৫ মার্চ বিকেলে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। মুহূর্তেই প্রাণচঞ্চল সেই যানটি পরিণত হয় মৃত্যুফাঁদে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন, যারা এখনো চিকিৎসাধীন।

সড়ক পরিবহন আইন ও বিধিমালা অনুযায়ী (রাজবাড়ী-ব-১১-০০২৪) নম্বরের বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাশাপাশি বাসটির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট এবং চালকের ড্রাইভিং লাইসেন্সসহ সব কাগজপত্র আগামী তিন কর্মদিবসের মধ্যে বিআরটিএ রাজবাড়ী কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া কেন বাসটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করা হবে না সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে লিখিত ব্যাখ্যাও চাওয়া হয়েছে।


বাসডুবিলাইসেন্স স্থগিত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise