Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

‘আমি নেমে বাঁচলাম, কয়েক সেকেন্ড পরই ডুবে গেল বাসটি’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ২২:১১
‘আমি নেমে বাঁচলাম, কয়েক সেকেন্ড পরই ডুবে গেল বাসটি’

রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস। তবে ফেরিতে ওঠার আগেই অধিকাংশ যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন, ফেরিঘাট কর্মচারী ও নৌপুলিশ দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১১টার দিকে নদীর তলদেশ থেকে বাসটি উদ্ধার করা হয়।

বাসের যাত্রী প্রত্যাশা বলেছেন, ‘বাসটা ছেড়েছে কুষ্টিয়া থেকে। আমার বাসা মেহেরপুর। সকাল ৯টা ২০ মিনিটের দিকে এটি দৌলতদিয়া পৌঁছে। এরপর ফেরিতে ওঠার আগেই পুলিশ আমাদের নামিয়ে দেয়। আমিই সবার শেষে ছিলাম। নেমে বাঁচলাম, কয়েক সেকেন্ড পরই ডুবে গেল বাসটি।’

আরেক যাত্রী আশিকের ভাষ্য, ‘আমি আসছি কুষ্টিয়া থেকে। যাব ঢাকা। সকাল ৯টা ২০ মিনিটের দিকে দৌলতদিয়া আসি। এখানে পুলিশ আমাদের বাস থেকে নামিয়ে দেয়। বাসটি যখন ফেরিতে ওঠতেছিল তখনই পানির মধ্যে পড়ে যায়।’

আরও পড়ুন

তীব্র খাদ্যসংকটের মুখে কোটি কোটি মানুষ

০৫ জুন ২০২৬

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় বাসটিতে চালক, হেলপার ও সুপারভাইজার ছিলেন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।


এদিকে ফেরিতে ওঠার আগে যাত্রী নামানোর নির্দেশনা মানতে যাত্রীদের অনীহার কথাও জানিয়েছেন কয়েকজন পরিবহনচালক। রাজধানী এক্সপ্রেসের চালক রাসেল বললেন, ‘যাত্রীদের কয়েকবার নামার জন্য বলেছি। কেউ নেমেছে, আবার অনেকে বসেই আছে। বাচ্চা ও পরিবার নিয়ে এই গরমে কেউ নামতে চায় না। তাদের বলেছি ফেরি থেকে বাসে উঠবেন। কিন্তু কেউ কথা শোনে না।’

নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী নিয়ে ফেরিতে বাস ওঠার প্রসঙ্গে দৌলতদিয়া ফেরিঘাটে বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন স্পষ্ট করেন, ‘আগে থেকেই নিয়ম আছে যাত্রী নামিয়ে বাস ফেরিতে উঠবে। তবে বাসডুবির ঘটনার পর মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে ফেরিতে বাস ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে।’

তিনি জানান, অনেক বাস এখনো ফাঁকি দিয়ে যাত্রীসহ ফেরিতে ওঠার চেষ্টা করে। এ ক্ষেত্রে যাত্রীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মো. সলিম উল্লাহ। তিনি নির্দেশনা দেন, ফেরিতে ওঠার আগে যাত্রীবাহী বাস থেকে সব যাত্রীকে নামিয়ে দিতে হবে। শুধু চালক গাড়ি নিয়ে ফেরিতে উঠবেন এবং যাত্রীরা হেঁটে ফেরিতে উঠবেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়ার ৩ নম্বর পন্টুনে  সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে যায়। ওই ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। সেই দুর্ঘটনার আড়াই মাসের মাথায় আবারও একই ধরনের ঘটনা ঘটলেও এবার সতর্কতামূলক ব্যবস্থা থাকায় কোনো প্রাণহানি ঘটেনি।

বাসডুবিরাজবাড়ীদৌলতদিয়াএস বি পরিবহনফেরিঘাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’