Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কক্সবাজারে মোটরসাইকেল নিয়ে বিরোধে যুবক হত্যা, এক আসামি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭
কক্সবাজারে মোটরসাইকেল নিয়ে বিরোধে যুবক হত্যা, এক আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার সাদমান সিহাব। সংগৃহীত ছবি

কক্সবাজারে সাইফুল ইসলাম (২৯) হত্যা মামলার আসামি সাদমান সিহাবকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার খুরুশকুল স্টিল ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

সাদমান এই মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি। তিনি কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব টেকপাড়া এলাকার বাসিন্দা।

নিহত সাইফুল শহরের পশ্চিম পাহাড়তলী এলাকার মো. হোসাইনের ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে এসআরবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাওনা টাকা পরিশোধের কথা বলে গত রবিবার সকাল ১০টার দিকে সাইফুলকে পূর্বপরিচিত কয়েকজন ব্যক্তি শহরের বৈদ্যঘোনার জাদী পাহাড় এলাকায় ডেকে নিয়ে যান। দুপুর আড়াইটার দিকে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সাইফুলকে তারা একাধিকবার ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে সেখানে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যান। স্থানীয়রা জাদী পাহাড়ে আহত অবস্থায় সাইফুলকে দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেন। পরে সাইফুলের মা ও স্থানীয় লোকজন তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের অভিযোগ, মোটরসাইকেল বিক্রিকে কেন্দ্র করে সাগর বাদশা ও মো. আব্বুইয়া নামে দুই ব্যক্তি সাইফুলের ওপরে ছুরি দিয়ে হামলা চালান। মৃত্যুর আগে তিনি ওই দুজনের নাম বলে গেছেন বলেও দাবি পরিবারের।

আরও পড়ুন

সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নারী নিহত

২২ সেপ্টেম্বর ২০২৬

সাইফুলের মা ছেনোয়ারা বেগম জানান, কয়েক মাস আগে আবদুল হকের ছেলে হোসেনের কাছ থেকে একটি মোটরসাইকেল কেনেন সাইফুল। মোটরসাইকেল কেনাকে কেন্দ্র করে বিরোধের জেরেই তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ঘটনার পর জড়িতদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও অভিযান শুরু করে এসআরবি-১৫। গোপন সংবাদের ভিত্তিতে খুরুশকুল স্টিল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আসামি সাদমানকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সাইফুল যে মোটরসাইকেলটি কিনেছিলেন, সেটি কিছুদিন আগে পুলিশ আটক করেছিল। মোটরসাইকেলের জন্য উপস্থাপন করা কাগজপত্র ভুয়া ছিল বলে জানা গেছে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। রবিবার একসঙ্গে মাদক সেবনের পর ওই বিষয় নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে সাইফুলকে ছুরি মেরে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সাদমানকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক।

কক্সবাজারহত্যাহত্যা মামলাগ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    আম্মারের নেতৃত্বে রাজশাহী রেল স্টেশনে তাণ্ডব

    আম্মারের নেতৃত্বে রাজশাহী রেল স্টেশনে তাণ্ডব

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন