Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুষ্টিয়া

যুবকের মৃত্যু : ব্রাজিলের পরাজয় নাকি অন্য কারণ? ধোঁয়াশায় পুলিশ

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৯:৩৮
যুবকের মৃত্যু : ব্রাজিলের পরাজয় নাকি অন্য কারণ? ধোঁয়াশায় পুলিশ

ব্রাজিল সমর্থক রতন

কুষ্টিয়ার কুমারখালীতে রতন (২১) নামের এক যুবকের মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। আজ সোমবার সকালে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়।

পরিবার সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই স্থানীয়ভাবে গুঞ্জন ছড়িয়ে পড়ে, প্রিয় দল ব্রাজিলের পরাজয় মেনে নিতে না পেরে এবং প্রতিপক্ষ সমর্থকদের ট্রলের শিকার হয়েই তিনি আত্মহননের পথ বেছে নেন।

তবে পুলিশ বলছে, বিষয়টিকে খেলার সঙ্গে জুড়ে দেওয়ার মতো কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি।

সোমবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় নিজ বাড়িতে রতনের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। রতন পেশায় একজন শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে কুষ্টিয়া শহরের এন এস রোডে ডিজিটাল স্ক্রিনে ব্রাজিল ও নরওয়ের ফুটবল ম্যাচ দেখেন রতন। ব্রাজিলের পরাজয়ের পর তিনি হতাশ হয়ে পড়েন। খেলা শেষে প্রতিপক্ষ দলের সমর্থকদের কটাক্ষ ও ট্রলে তিনি মানসিকভাবে আরও ভেঙে পড়েন। পরে তিনি বাড়িতে ফিরে যান।

নিহতের বাবা হোসেন মিস্ত্রির ভাষ্য, রবিবার রাতে ব্রাজিল ও নরওয়ের ম্যাচ দেখে রতন। খেলা শেষে বাড়িতে ফিরে নিজের ঘরে যায়। সোমবার সকালে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই তাকে। স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা উল্কা খাতুন জানালেন, আমার ছেলে ব্রাজিলের খুব ভক্ত ছিল। খেলা শেষে বাড়ি ফিরলে ভাত খায়নি। বলে- ভালো লাগছে না। বলে ওর ঘরে চলে যায়। পরে সকালে ওকে ঘরে ঝুলন্ত অবস্থায় পাই।

বিষয়টি নিয়ে ভিন্নমত পুলিশের। কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানালেন, ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে। প্রাথমিকভাবে এটিকে সাধারণ আত্মহত্যা বলে মনে হচ্ছে।

​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়ে ওসির ভাষ্য, মানুষ যেকোনো দলের সমর্থক হতেই পারে। এটি ব্যক্তিগত বিষয়; কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ বা ভাইরাল হওয়ার উদ্দেশ্যে অনেকেই এই মৃত্যুকে খেলার সঙ্গে জড়িয়ে কাল্পনিক গল্প ছড়াচ্ছে।

ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট বা নির্ভরযোগ্য প্রমাণ উদ্ধার হয়নি। এমন কোনো প্রমাণ ছাড়া এটিকে খেলার হারের সঙ্গে যুক্ত করার কোনো যৌক্তিক ভিত্তি নেই, জানালেন পুলিশের এই কর্মকর্তা।

কুষ্টিয়াব্রাজিল সমর্থকআত্মহত্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে