Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ম্যানেজার ফোন না ধরায় রেস্টুরেন্টে দুর্বৃত্তদের তাণ্ডব

খুলনা অফিস
agamir somoy
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৭
শেয়ার করুন:
ম্যানেজার ফোন না ধরায় রেস্টুরেন্টে দুর্বৃত্তদের তাণ্ডব

সংগৃহীত ছবি

খুলনা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে হামলা চালিয়ে চেয়ার ও গ্লাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় রেস্টুরেন্টে থাকা ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে এদিক-সেদিক তারা ছোটাছুটি শুরু করেন।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের আহসান আহমেদ রোডের চাইনিজ প্যালেসের ঘটনা এটি।

রেস্টুরেন্টের কর্মচারীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে চার যুবক সেখানে প্রবেশ করে মালিককে খুঁজতে থাকে। তবে ওই সময় মালিক রেস্টুরেন্টে ছিলেন না।

একপর্যায়ে যুবকরা বলেন, ‘ভাইয়ের ফোন ধরিস না কেন? তোরা কোথাকার হনু হইছিস, ফোন ধরিস না কেন?’ এরপর চেয়ার দিয়ে কাচ ভাঙচুর করে। তারা এলোপাতাড়ি লোহার চেয়ার ছুড়ে ফেলে ভীতিকর পরিস্থিতি তৈরি করে চলে যায়।

হামলাকারীরা কারা এবং কী কারণে হামলা চালিয়েছে, সে বিষয়ে রেস্টুরেন্টের কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া খুলনার সন্ত্রাসী নুর আজিমের ঘনিষ্ঠ সহযোগী ফাকাব্বির রেস্টুরেন্টের ম্যানেজারকে ফোন করেছিলেন। কাজের চাপে ম্যানেজার ফোন ধরতে পারেননি। এ ঘটনাকে কেন্দ্র করে ফাকাব্বিরের সহযোগীরা হামলার পরিকল্পনা করে বলে জানা গেছে। এদিন বিকেলে সুযোগ বুঝে তারা রেস্টুরেন্টে হামলা চালায়। এতে তিনটি চেয়ার ও পানির একটি গ্লাস ভেঙে যায়। এ সময় সেখানে থাকা সাধারণ ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দিগ্‌বিদিক ছুটোছুটি করতে থাকেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। খুলনা থানার ওসি মো. লোকমান হোসেন রিপন বলেন, ‘তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তা বিশ্লেষণ করা হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের অতি দ্রুত গ্রেপ্তার করা হবে।’

খুলনাচাইনিজ রেস্টুরেন্টহামলাভাঙচুরদুর্বৃত্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    লাইসেন্স লাগবে না অটোরিকশাচালকের

    লাইসেন্স লাগবে না অটোরিকশাচালকের

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    ‘সংস্কার-সংস্কার’ রবের উদ্দেশ্য বিএনপিকে বেকায়দায় ফেলা

    ‘সংস্কার-সংস্কার’ রবের উদ্দেশ্য বিএনপিকে বেকায়দায় ফেলা

    কক্ষে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধর

    কক্ষে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধর

    আইজিপিকে নিয়ে নরম সুর স্বরাষ্ট্রমন্ত্রীর

    আইজিপিকে নিয়ে নরম সুর স্বরাষ্ট্রমন্ত্রীর

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    মেট্রোরেলে নজীবুর রহমানের মৃত্যু, প্রশ্নের মুখে যাত্রীদের ‘কমনসেন্স’

    মেট্রোরেলে নজীবুর রহমানের মৃত্যু, প্রশ্নের মুখে যাত্রীদের ‘কমনসেন্স’

    একসঙ্গে পথচলা, স্বামীর মৃত্যুর পরই স্ত্রীর মৃত্যু

    একসঙ্গে পথচলা, স্বামীর মৃত্যুর পরই স্ত্রীর মৃত্যু