খুলনা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে হামলা চালিয়ে চেয়ার ও গ্লাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় রেস্টুরেন্টে থাকা ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে এদিক-সেদিক তারা ছোটাছুটি শুরু করেন।বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের আহসান আহমেদ রোডের চাইনিজ প্যালেসের ঘটনা এটি। রেস্টুরেন্টের কর্মচারীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে চার যুবক সেখানে প্রবেশ করে মালিককে খুঁজতে থাকে। তবে ওই সময় মালিক রেস্টুরেন্টে ছিলেন না। একপর্যায়ে যুবকরা বলেন, ‘ভাইয়ের ফোন ধরিস না কেন? তোরা কোথাকার হনু হইছিস, ফোন ধরিস না কেন?’ এরপ...