Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

নড়িয়া

৭ লাখ টাকাসহ আটক জামায়াত কর্মীর ২ বছরের জেল

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২২
৭ লাখ টাকাসহ আটক জামায়াত কর্মীর ২ বছরের জেল

সংগৃহীত ছবি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ৭ লাখ ২০ হাজার টাকা, ল্যাপটপ, ভোটার তালিকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ এক জামায়াত কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বুধবার বিকেলে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক গোলাম মোস্তফা (৫০) স্থানীয় জামায়াত কর্মী বলে নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া।

গণমাধ্যমকে তিনি বলেন, নগদ অর্থসহ একজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা করেন।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া আলামতগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এ বিষয়ে বক্তব্য জানতে জেলা জামায়াতের নায়েবে আমির কে এম মব্বুল হোসেনকে ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস বলেন, ‘আমরা খবর পাই, স্থানীয় এক জামায়াত কর্মীর বাড়িতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে প্রবেশ করেছে কিছু জামায়াত কর্মী। পরে অভিযান চালিয়ে নগদ টাকা, খালি খাম, নির্বাচনী লিফলেট ও একটি ল্যাপটপ উদ্ধার করি। অভিযান শেষে গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ জামায়াত ইসলামীআটকশরীয়তপুর
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise