Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খানাখন্দে ভরা সড়ক, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:০০
খানাখন্দে ভরা সড়ক, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

গর্ত ও খানাখন্দে ভরা মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার এসডি খান সড়ক। ছবি: আগামীর সময়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযুক্ত মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার এসডি খান সড়ক। সড়কটির বিভিন্ন অংশে গর্ত ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় যানবাহন ও মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন চালক-যাত্রী ও পথচারীরা।

স্থানীয়রা জানালেন, মহাসড়কের মেঘনা সেতুর পূর্বপ্রান্তের জামালদী বাসস্ট্যান্ড থেকে হোসেন্দী বাজার হয়ে উপজেলা সদর পর্যন্ত বিস্তৃত সড়কটি। সড়কটির জামালদী বাসস্ট্যান্ড থেকে হোসেন্দী বাজার পর্যন্ত অংশের বিভিন্ন স্থানে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত শুক্রবার সকাল ৯টার দিকে ওই সড়কের জামালদী মধ্যপাড়া এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশা উল্টে নারী, শিশুসহ কয়েকজন যাত্রী আহত হন।

এলাকাবাসীরা অভিযোগ করেন, বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে দুর্ভোগ আরও বেড়ে যায়। বেহাল সড়কটির কারণে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী, রোগী ও বয়স্ক মানুষের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরও পড়ুন

মেসি বলকে ভালোবাসে আর বল তাকে...

০২ জুলাই ২০২৬

স্কুলশিক্ষক কামরুজ্জামান রাসেল বললেন, ‘ভাঙা ও খানাখন্দে ভরা সড়কের জন্য অনেক শিক্ষার্থী সঠিক সময়ে স্কুলে পৌঁছাতে পারে না।'

মোটরসাইকেল আরোহী ইমরান হোসেন জানালেন, জামালদী বাসস্ট্যান্ড থেকে লস্করদী তৈয়ব শাহ সেতু পর্যন্ত সড়ককে মনে হয় ঢেউ খেলানো যাত্রা।

যানবাহনের চালকরা জানালেন, ঝুঁকি নিয়ে চালাতে হচ্ছে গাড়ি। রাস্তা উঁচুনিচু ও গর্ত থাকায় নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। যাত্রীদের বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে থাকতে হয় উদ্বেগের মধ্যে।

আরও পড়ুন

চীনের দুয়ার বন্ধ, থেমে নেই ছিজির কথার জাদু

০২ জুলাই ২০২৬

স্থানীয়রা অভিযোগ করেন, এই সড়কে স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর পণ্যবাহী ভারী যানবাহন চলাচল করে। তাই এতে সৃষ্টি হয়েছে খানাখন্দের।

এসডি খান সড়কের লস্করদী এলাকায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণের কথা থাকলেও গত চার বছরে শুরু হয়নি কাজ। লস্করদী এলাকার তৈয়ব শাহর বাড়ির পাশে খালের ওপর ২৫ মিটার দৈর্ঘ্য ও পৌনে ১০ মিটার প্রস্থের সেতুটি নির্মিত হবে।

গজারিয়া উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন বলেছেন, লস্করদী এলাকায় সেতু নির্মাণের জায়গায় ভূমি-সংক্রান্ত জটিলতা থাকায় সেতু নির্মাণকাজ ঝুলে রয়েছে।

তিনি জানালেন, সড়কটি কিছু অংশ সিসি ঢালাই করা হয়েছে। বাজেট পাওয়া সাপেক্ষে বাকি অংশের কাজ পর্যায়ক্রমে করা হবে।

সড়কবেহাল সড়কএসডি খান সড়কমুন্সিগঞ্জগজারিয়া উপজেলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ