ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযুক্ত মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার এসডি খান সড়ক। সড়কটির বিভিন্ন অংশে গর্ত ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় যানবাহন ও মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন চালক-যাত্রী ও পথচারীরা।স্থানীয়রা জানালেন, মহাসড়কের মেঘনা সেতুর পূর্বপ্রান্তের জামালদী বাসস্ট্যান্ড থেকে হোসেন্দী বাজার হয়ে উপজেলা সদর পর্যন্ত বিস্তৃত সড়কটি। সড়কটির জামালদী বাসস্ট্যান্ড থেকে হোসেন্দী বাজার পর্যন্ত অংশের বিভিন্ন স্থানে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে।...