Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘সে বাইরে বের হলে বাড়ির ইটও থাকবে না’— ছাত্রদল নেতার হুমকি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১৭:২৪
‘সে বাইরে বের হলে বাড়ির ইটও থাকবে না’— ছাত্রদল নেতার হুমকি

ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিন। ছবি: সংগৃহীত

‘আরামে থাকতে চাইলে ইয়ার (এর) বাইরে যাইতে না কইরেন, নাইলে বাড়ির ইট সুদ্দা (ইটসহ) থাকবো না’। ঢাকার ধামরাইয়ে সাদ্দাম হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়ি গিয়ে এভাবেই শাসাচ্ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিন। নিজ ফেসবুক আইডিতে সেই ভিডিও পোস্ট করেছেন তিনি।

ভিডিওতে রবিনকে বলতে শোনা যায়, সাদ্দাম হোসেন ছাত্রলীগের গোপন মিছিলে অর্থায়ন করেছেন। মিছিলে অংশও নিয়েছেন। তবে সাদ্দামের দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। পারিবারিক বিরোধের জেরে তাকে ‘ছাত্রলীগ’ ট্যাগ দেওয়া হচ্ছে।

ভিডিওটি গত ১৪ আগস্ট পোস্ট করেন উপজেলা ছাত্রদল নেতা রবিন। ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সাদ্দামের বাড়ির সামনে সেটি রেকর্ড করা হয়। তাতে দেখা যায়, এক নারীর সঙ্গে তর্ক হচ্ছে রবিনের।

তিনি ওই নারীকে বলছিলেন, ‘আরামে থাকতে চাইলে ইয়ার (এর) বাইরে যাইতে না কইরেন। নাইলে বাড়ির ইট সুদ্দা (ইটসহ) থাকবো না। পুরুষ মানুষ আছে? থাকলে বইলেন। ডাউটিয়া যাইয়া মিছিল করার সাহস পাইলো কেমনে?’


আরও পড়ুন

বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, জাবি ছাত্রদলের ২ নেতাকে অব্যাহতি

১৬ আগস্ট ২০২৬


পাশের আরেক ব্যক্তির উদ্দেশে রবিন বলেন, ‘ধামরাই শান্তিপ্রিয়, সবাই আরামে আছে, ভালো আছে। কোনো নাশকতা আছে? আপনের ভাইস্তা, দুই-তিন দিন আগে ডাউটিয়া যাইয়া মিছিল করে আসছে। দেশ অস্থিতিশীল করার পায়তারা করছে। একবার জেলে খাইটা আসছে না?’

তখন আরেক নারী ঘর থেকে বের হয়ে জবাব দেন, ‘কীসের ছাত্রদল, সন্ত্রাসী তোরা। কোপাইতে আসছোস বাড়িতে?’ ৫ মিনিট ২৬ সেকেন্ডের ওই ভিডিওতে সাদ্দামকে নিয়ে এভাবেই তর্ক চলে।

রবিন ও তার সহযোগীরা আগেও কয়েকবার হুমকি দিয়েছেন- বললেন সাদ্দাম। তবে এর সঙ্গে রাজনৈতিক কোনো ইস্যু নেই বলে দাবি তার।

সাদ্দাম জানালেন, তার মামার সঙ্গে বিয়ে হয়েছিল রবিনের সহযোগী মো. জাকারিয়ার খালার। বিয়েবিচ্ছেদের পর পারিবারিক জমির ভাগ-বাটোয়ারা নিয়ে ওই মামা-মামির পরিবারের মধ্যে বিরোধ হয়। এর জেরে রবিনের সঙ্গে সাদ্দামের আগেও তর্কাতর্কি হয়।

রবিন ও সহযোগীদের দেওয়া মিথ্যা অভিযোগে গত বছরের ডিসেম্বরে এক রাজনৈতিক মামলায় তিনমাস জেলে ছিলেন বলে জানান সাদ্দাম। এখন পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।

‘আমার পোলাটা বাইরে গেলে ডরে থাকি কোন সময় কী করে’- বলছিলেন সাদ্দামের মা জাহানারা বেগম। তার স্ত্রী মোসাম্মদ তাইয়েবা আক্তার জানালেন, ভিডিওতে রবিন প্রথম সাদ্দামের মা ও চাচাকে শাসাচ্ছিলেন। হইচই শুনে বের হলে তাকেও হুমকি দেওয়া হয়।


আরও পড়ুন

‘ছাত্রদলের চেহারায় ছাত্রলীগকে দেখা যাচ্ছে’

০৫ আগস্ট ২০২৬


‘সাদ্দামরে কইয়েন যে, এই বাড়ি থেকে বাইর হইলে ওর পা কাইটা দিমু, ওরে মাইরা ফেলামু’- এসব বলে হুমকি দেন রবিন, দাবি তাইয়েবার।

অভিযোগের বিষয়ে রবিনের ভাষ্য, কয়েক দিন আগে ডাউটিয়া এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল করা হয়। তাতে অর্থায়ন করেন কাপড় ব্যবসায়ী সাদ্দাম। দীর্ঘদিন তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত বলেও দাবি রবিনের।

‘সাদ্দাম এজাহারভুক্ত আসামি। আমি ওসি স্যারের সঙ্গে কথা বলে দেখছি, তাকে দুই-তিনবার এরেস্টের পরিকল্পনা হয়েছিল। পরবর্তীতে উনি ধরা পড়ছে, তিন মাস জেলেও ছিল। সেদিন আমি ওর বাসায় গিয়ে ওর গার্ডিয়ানকে...  একটু সাবধান করে দিয়ে আসছি। যাতে আর উচ্ছৃঙ্খল না হয়।’

ভিডিওটি নজরে এসেছে বলে জানালেন ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। ‘বিষয়টি আমরাও দেখেছি। এই বিষয়ে সংগঠনে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে’- বললেন তিনি।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান বলেছেন, ‘কেউই আইন হাতে তুলে নিতে পারেন না। কেউ আক্রান্ত বোধ করলে আইনের সহায়তা নিতে পারেন। অভিযোগ করলে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

ধামরাইছাত্রদলছাত্রলীগবিএনপিআওয়ামী লীগভিডিও ভাইরালফেসবুক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!