Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘ছাত্রদলের চেহারায় ছাত্রলীগকে দেখা যাচ্ছে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ২১:৩১
‘ছাত্রদলের চেহারায় ছাত্রলীগকে দেখা যাচ্ছে’

জুলাই বিপ্লব বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশে বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম— সংগৃহীত

জুলাই বিপ্লবের সৈনিকদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়ে ছাত্রদল মূলত ছাত্রলীগের রূপ ধারণ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তাদের এই ফ্যাসিবাদের মতো আচরণ অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

আজ বুধবার বিকালে নারায়ণগঞ্জে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জুলাই বিপ্লব বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ছাত্রদলের সাম্প্রতিক ভূমিকার কঠোর সমালোচনা করে আবদুল হালিম বলেছেন, ‘আজ ছাত্রদল ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে তারা হেলমেট পরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে। সাধারণ মানুষ মন্তব্য করছে ছাত্রদলের চেহারায় যেন ছাত্রলীগকেই দেখা যাচ্ছে।’

বিএনপি নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি বললেন, ‘একসময় আপনারা ও আমরা সবাই মজলুম ছিলাম। দয়া করে নিজেরা জালিম হবেন না। এই হামলাকারীদের অনতিবিলম্বে থামান, অন্যথায় জনগণ এটা কোনোভাবেই মেনে নেবে না।’

আরও পড়ুন

বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ, ওপারে আটকা অনেক পণ্যবোঝাই ট্রাক

০৫ আগস্ট ২০২৬

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা আবদুল হালিম বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের ওয়াদা দেওয়া হলেও এখন জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। ৭০ শতাংশ জনগণের গণরায়কে উপেক্ষা করে সংবিধান সংস্কার কমিটির বদলে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে।’

আমিরে জামায়াতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বললেন, ‘প্রয়োজনে জীবন দেব, কিন্তু জুলাই বিপ্লবের অর্জন বিসর্জন দেব না। আমরা সংসদে ও সংসদের বাইরে সবসময় জনগণের পাশে থাকব। কারণ ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া সংবিধান সংস্কার ছাড়া জনগণের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।’

নারায়ণগঞ্জ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাসুদুর রহমান গিয়াসের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণ অঞ্চলের টিম সদস্য ও সাবেক জেলা আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার, সাবেক কেন্দ্রীয় শিবির সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল আবু সাঈদ মুন্নাসহ অন্যান্য নেতারা।

জামায়াতছাত্রদলছাত্রলীগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ