Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পর্যটক বরণে প্রস্তুত রাঙামাটি, ৭০ শতাংশ বুকিং সম্পন্ন

জিয়াউল হক, রাঙামাটি
agamir somoy
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১২:১৯
পর্যটক বরণে প্রস্তুত রাঙামাটি, ৭০ শতাংশ বুকিং সম্পন্ন

ছবিঃ আগামীর সময়

আর কয়েক দিন পরই মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের টানা ছুটিকে কেন্দ্র করে পর্যটন নগরী রাঙামাটিতে এখন পর্যটক বরণের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। জেলার হোটেল-মোটেল, রিসোর্ট ও হাইবোটগুলোর ৭০ শতাংশ বুকিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অন্যদিকে আগত পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে প্রস্তুত রয়েছে ট্যুরিস্ট পুলিশও।

সবুজ পাহাড় আর হ্রদের নীল জলরাশির অপরূপ সৌন্দর্যের টানে সারা বছরই রাঙামাটিতে ভ্রমণপিপাসুদের ভিড় লেগে থাকে। ছুটির দিনগুলোতে সেই ভিড় কয়েক গুণ বেড়ে যায়। জেলার মধ্যে সবচেয়ে বেশি পর্যটকের চাপ থাকে বাংলার ভূস্বর্গ খ্যাত সাজেক ভ্যালিতে। এবারের ঈদ ছুটিতেও পর্যটকের ব্যাপক সমাগমের আশা করছেন ব্যবসায়ীরা।

সরেজমিনে রাঙামাটির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা গেছে, পর্যটকদের আগমনের জন্য সবকিছু প্রস্তুত করা হচ্ছে। সিম্বল অব রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতুতে ঘষামাজা ও রঙের কাজ শেষ হয়েছে। অন্যদিকে নৌভ্রমণের জন্য সংস্কার করা হয়েছে বোটগুলো। বিভিন্ন রিসোর্টও সেজেছে নতুন সাজে। স্থানীয়ভাবে তৈরি কাপড়ের দোকানগুলোতেও ভিড় বাড়ছে, যেখানে শোভা পাচ্ছে কোমর তাঁতে বোনা নানা ঐতিহ্যবাহী পোশাক।

বোট মালিক মাসুদ রানা বলেছেন, ঈদের লম্বা ছুটিতে রাঙামাটিতে প্রচুর পর্যটক আসবেন। তাই আমরা বোটগুলো সংস্কার ও রঙ করে ঘাটে বেঁধে রেখেছি। এখন শুধু সময়ের অপেক্ষা।

মায়ারী দ্বীপ রিসোর্টের পরিচালক রিকো খীসা বলেছেন, শুধু আমাদের রিসোর্ট নয়, জেলার অধিকাংশ রিসোর্টের প্রায় শতভাগ বুকিং হয়ে গেছে। আমরা এখন পর্যটকদের বরণ করে নেওয়ার অপেক্ষায় আছি।

বার্গি লেক ভ্যালি রিসোর্টের মালিক সুমেধ চাকমা জানান, তাদের সবগুলো রিসোর্ট ২৯ তারিখ পর্যন্ত বুকিং হয়ে গেছে। আশা করা হচ্ছে, করছি ঈদে ভালো ব্যবসা হবে। রোজায় পর্যটক না থাকায় আমরা আর্থিক ক্ষতির মুখে পড়েছিলাম। এবার সেটা পুষিয়ে নিতে পারবো বলে আশা করছি।

কোমর তাঁতের দোকানি রবিউল ইসলাম জানান, রমজানে পর্যটক না থাকায় ব্যবসা হয়নি। ঈদের ছুটিতে সেটা পুষিয়ে নেওয়ার আশা করছি। এবার লম্বা ছুটিতে আরও ভালো ব্যবসার প্রত্যাশায় দোকানে নতুন ডিজাইনের পোশাক রেখেছি।

ঈদের ছুটিতে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ওঠে প্রায়ই। বিশেষ করে হোটেল, খাবারের দোকান ও ট্যুরিস্ট বোটগুলোর বিরুদ্ধে এমন অভিযোগ থাকে। তবে এ বিষয়ে কড়া নজর রাখার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি জোনের উপ-পরিদর্শক মো. শাহ আলম বলেছেন, ঈদের ছুটিতে রাঙামাটিতে প্রচুর পর্যটকের আগমন ঘটবে। তাদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে আমরা প্রস্তুত। নিয়মিত টহলের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। সাদা পোশাকেও আমাদের সদস্যরা বিভিন্ন পর্যটন কেন্দ্রে নজরদারি করবে। পর্যটকরা নির্বিঘ্নে ঘুরতে পারবেন।

খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রত্যাশা, এবারের ঈদ ছুটিতে রাঙামাটি জেলায় লক্ষাধিক পর্যটকের আগমন ঘটবে।

রাঙামাটিপর্যটকবুকিংহোটেলস্পেশাল-১
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে