দুর্গাপূজার সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশকে কেন্দ্র করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালির সব কটেজ ও রিসোর্টে শতভাগ বুকিং সম্পন্ন হয়েছে।আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটিকে ঘিরে পর্যটকদের আগাম বুকিংয়ে আবাসনকেন্দ্রগুলো পূর্ণ হয়ে গেছে। ফলে আগাম বুকিং ছাড়া সাজেকে বেড়াতে গেলে কক্ষ না পেয়ে ভোগান্তিতে পড়তে পারেন পর্যটকরা।পাহাড়ের সারি, মেঘের ভেলা ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত সাজেক ভ্যালিতে ছুটির সময়ে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটে। পরিবার-পরি...