Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘ভুল চিকিৎসায়’ জন্মেই মা হারা নবজাতক, ক্লিনিক সিলগালা

নিজস্ব প্রতিবেদক, ফেনী
agamir somoy
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১০:১১
‘ভুল চিকিৎসায়’ জন্মেই মা হারা নবজাতক, ক্লিনিক সিলগালা

ওয়ান স্টপ মেটারনিটি ক্লিনিক সিলগালা‌ করে দেন প্রশাসন।

একটি শিশুর জন্ম, যেকোন মায়ের জন্য বা পরিবারের জন্য আনন্দের। কিন্তু নাইমা আক্তার লিজার (২১) পরিবারে এ আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। সন্তান জন্মের পরদিনই অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেলেন তিনি। ভুল চিকিৎসায় নাইমার মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ।

নাইমা ফেনী সদরের ফাজিলপুর এলাকার সৌদি আরব প্রবাসী মজিবুল হকের স্ত্রী।

নাইমার স্বজনদের অভিযোগ, গত শুক্রবার বিকেলে ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ওয়ান স্টপ মেটারনিটি ক্লিনিকে ভর্তি করা হয় তাকে। রাতে নাইমার অস্ত্রোপচার করেন গাইনি চিকিৎসক নাসরিন আক্তার মুক্তা। এ সময় ছেলে সন্তানের জন্ম দেন তিনি।

নাইমার খালা আক্তার বানু ক্ষোভ প্রকাশ করেন, শনিবার সকাল থেকে রক্তক্ষরণ শুরু হয় তার। ক্লিনিকের ডাক্তারদের বিষয়টি জানানো হলেও গুরুত্ব দেননি তারা। বিকেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান নাইমা।

শনিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান ওই ক্লিনিক সিলগালা করে দেন। কর্তৃপক্ষ অনৈতিকভাবে ক্লিনিকটি পরিচালনা করে আসছিল বলে অভিযোগ করেন তিনি।

এদিকে, গতকাল দুই দফা ক্লিনিকে গিয়েও প্রতিষ্ঠানের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। চিকিৎসক মুক্তার মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

ফেনী জেলা বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব হুমায়ূন বলেছেন, ‘ক্লিনিক কর্তৃপক্ষকে বার বার সতর্ক করা হলেও তারা বিষয়টি গুরুত্ব দেয়নি।’

তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেছেন, ‘বিষয়টি দুঃখজনক। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

জেলা সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম বলেন, ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে এর আগেও বন্ধ করা হয়েছিল প্রতিষ্ঠানটি। তবে কিছু শর্ত সাপেক্ষে আবারও ক্লিনিক চালু করে কর্তৃপক্ষ।

এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ওসি।


ফেনীপ্রসূতির মৃত্যুনবজাতকভুল চিকিৎসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ