কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের আল-বারাকা হসপিটালে পপি আক্তার (২৪) নামে এক প্রসূতির
মৃত্যুর ঘটনায় হাসপাতালটিতে হামলা ও ভাঙচুর চালিয়েছে স্বজন ও এলাকাবাসী। স্বজনদের
অভিযোগ, ভুল চিকিৎসায় মৃত্যু
হয়েছে ওই প্রসূতির। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় সাড়ে ১২ লাখ টাকার
বিনিময়ে বিষয়টি মীমাংসা করা হয় বলে জানা গেছে। এদিকে ঘটনাটি তদন্তে শুক্রবার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্বজনদের অভিযোগ, গত ৪ সেপ্টেম্বর ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের
আল-বারা...