Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সিজারের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক ভাঙচুর

দিনাজপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১১:২০
সিজারের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক ভাঙচুর

ছবিঃ আগামীর সময়

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশন চলাকালে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই প্রসূতির স্বজন ও এলাকাবাসী ক্লিনিকে ভাঙচুর চালিয়েছে।

‎শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বীরগঞ্জ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

নিহত ওই গৃহবধূর নাম সমেজা খাতুন (২৮)। তিনি কাহারোল উপজেলার সরঞ্জা এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে প্রসব ব্যথা নিয়ে সমেজা খাতুনকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। সন্ধ্যার আগেই তার অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। তবে অস্ত্রোপচারের সময়ই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।

স্বজনদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মো. বকুল হোসেন এবং অ্যানেস্থেশিয়া প্রদানকারী শরিফুল ইসলাম যথাযথ ও সময়মতো চিকিৎসা দিতে ব্যর্থ হন। অস্ত্রোপচারের পর অতিরিক্ত রক্তক্ষরণসহ বিভিন্ন জটিলতা দেখা দিলেও প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা নেওয়া হয়নি। এতে শেষ পর্যন্ত তার মৃত্যু হয় বলে দাবি তাদের।

পরিবারের সদস্যরা জানান, অবস্থার অবনতি হলে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর ক্লিনিকের মালিক বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা ক্লিনিক বন্ধ করে আত্মগোপনে চলে গেছেন বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একই সময় ক্লিনিকে ভর্তি অন্যান্য রোগীদেরও দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।

খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর থেকেই ক্লিনিকের সামনে বিক্ষুব্ধ জনতা জড়ো হতে থাকে। রাত সাড়ে ৭টা থেকে ১১টা পর্যন্ত দফায় দফায় ক্লিনিকে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা এবং দোষীদের শাস্তির দাবি জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলার সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন জানান, প্রাথমিকভাবে ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেছেন, প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মৃত্যুচিকিৎসাপ্রসূতির মৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ