নাসীরুদ্দীন পাটওয়ারীর চিকিৎসা প্রয়োজন : প্রিন্স মাহমুদ

প্রিন্স মাহমুদ ও নাসীরুদ্দিন পাটওয়ারী
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতিবাচক মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন প্রখ্যাত সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদ।
প্রিন্স মাহমুদ মনে করেন, মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতার কারণেই পাটওয়ারী এ ধরনের কথা বলেন। তার চিকিৎসা প্রয়োজন বলেও মন্তব্য করেন এই সুরকার।
ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘মির্জা ফখরুল কী যোগ্যতা রাখেন বা না রাখেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছ থেকে কাউকে শুনতে হবে না। মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতার কারণে প্রায়ই বিভ্রান্ত হয়ে আজেবাজে বকা এবং অস্বাভাবিক আচরণ করা এই ছেলের অভ্যাসে পরিণত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি বক্তব্যই শুরু হয় ব্যক্তি আক্রমণ দিয়ে। ভুলে যায়, রাজনীতিতে শিষ্টাচার থাকা কতটা জরুরি। কেউই অহংকারী আর বেয়াদব পছন্দ করে না। না চাইতেই প্রচুর প্রাপ্তিযোগ এই ছেলের মস্তিষ্কের ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে। নিজেকে সামলাতে পারছে না।’
এনসিপি নেতার চিকিৎসা প্রয়োজন বলেও মনে করেন তিনি। প্রিন্স মাহমুদের ভাষ্য, ‘জরুরি চিকিৎসাকেন্দ্রিক অবস্থায় আছে। চিকিৎসা জরুরি।’




