Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
আগামীর সময়
লাকী আপার ফ্রি পাঠশালা
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু

কুমিল্লা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৪
কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু

সভাপতি এনামুল হক ফারুক ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু

কুমিল্লা প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ৭১ টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক এনামুল হক ফারুক সভাপতি এবং দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও দৈনিক আগামী সময়ের স্টাফ রিপোর্টার (কুমিল্লা) ইমতিয়াজ আহমেদ জিতু সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের হুমায়ুন কবির জীবন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের কার্যক্রম শেষে ভোট গণনা করেন ফলাফল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার শাহ আলমগীর খান। এ সময় নির্বাচন কমিশনার আবুল হাসনাত বাবুল ও বিসিবির সাবেক ম্যানেজার বদরুল হুদা জেনু উপস্থিত ছিলেন।

নির্বাচনে মোট ৭০ জন ভোটারের মধ্যে ৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৪টি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। এতে ১৭টি পদে মোট প্রার্থী হয়েছেন ৩৩ জন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রিপন চন্দ্র দাস। বাকি ৩২ পদে ভোট প্রয়োগ করেন ভোটাররা।

সভাপতি পদে বিজয় প্রার্থী এনামুল হক ফারুক পেয়েছেন ২৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেইলি অবজারভারের কুমিল্লা প্রতিনিধি নজরুল ইসলাম দুলাল পেয়েছেন ২২ ভোট ও শহীদ উল্লাহ মিয়াজী পেয়েছেন ১১ ভোট। সহ-সভাপতির দুই পদে বিজয় প্রার্থী মোহনা টিভির কুমিল্লা প্রতিনিধি তাওহীদ হোসেন মিঠু পেয়েছেন ৪২ ভোট ও ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন পেয়েছেন ৪১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আজকের কুমিল্লার নির্বাহী সম্পাদক মাহবুব আলম বাবু পেয়েছেন ১৬ ভোট, দৈনিক শিরোনামের সিনিয়র রিপোর্টার মোতাহার হোসেন মাহবুব পেয়েছেন ১৪ ভোট ও দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক রফিকুল ইসলাম পেয়েছেন ১১ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী প্রার্থী ইমতিয়াজ আহমেদ জিতু পেয়েছেন ৩৩ ভোট । নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান পেয়েছেন ৩০ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে বিজয় প্রার্থী বাসস এর প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাইদ পেয়েছেন ৩৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সময় টিভির বাহার রায়হান পেয়েছেন ২৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে বিজয় প্রার্থী এটিএন নিউজের প্রতিনিধি হুমায়ুন কবির পেয়েছেন ৪৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জিটিভির প্রতিনিধি সেলিম রেজা মুন্সী পেয়েছেন ১৪ ভোট। কোষাধ্যক্ষ পদে বিজয়ী প্রার্থী দৈনিক আমার দেশের প্রতিনিধি শাহ আলম শফি পেয়েছেন ৫০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক কুমিল্লা ডাকের প্রধান সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী পেয়েছেন ১৩ ভোট।

দপ্তর সম্পাদক পদে বিজয়ী দৈনিক কুমিল্লার আলোর সিনিয়র রিপোর্টার ওমর ফারুকী তাপস পেয়েছেন ৩৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি জাহিদুর রহমান পেয়েছেন ২৯ ভোট। পাঠাগার সম্পাদক পদে বিজয় প্রার্থী সমতট পত্রিকার সম্পাদক জামাল উদ্দিন দামাল পেয়েছেন ৩২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক বাংলার আলোড়নের বার্তা সম্পাদক হাবিবুর রহমান খান পেয়েছেন ৩১ ভোট। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে বিজয়ী প্রার্থী সাপ্তাহিক মেগতির প্রধান সম্পাদক আসিফ মান্না পেয়েছেন ৩৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আজকের জীবনের প্রতিনিধি নেকবর হোসেন পেয়েছেন ২৯ ভোট। সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী প্রার্থী দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি দিলীপ মজুমদার পেয়েছেন ৩৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক কুমিল্লার আলোর রিপোর্টার মনির হোসেন পেয়েছেন ২৭ ভোট।

নির্বাহী সদস্য পদে বিজয়ী ৫ জন হলেন, দৈনিক ভোরের পাতার এইচএম জাকারিয়া মানিক ( ৫৫ ভোট), যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম খোকন চৌধুরী ( ৫১ ভোট), ডেইলি নিউজ এইজের প্রতিনিধি ইয়াসমনি রীমা ( ৪৯ ভোট), এখন টেলিভিশনের প্রতিনিধি খালিদ সাইফুল্লাহ ( ৪৪ ভোট) এবং বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি মো. আনোয়ার হোসাইন ( ৩৮ ভোট) ।

নির্বাচন কমিশনার বদরুল হুদা জেনু বলেন, ‘দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৭টি পদের জন্য মোট ৩৩ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।’

কুমিল্লা প্রেস ক্লাবকার্যনির্বাহী কমিটিনির্বাচন
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    বাংলাদেশ ভ্রমণ নিরাপদ মনে করছে যুক্তরাষ্ট্র

    বাংলাদেশ ভ্রমণ নিরাপদ মনে করছে যুক্তরাষ্ট্র

    ৩১ জুলাই ২০২৬, ০০:১৮

    শিল্পকলায় ‘গানে গানে জুলাই’

    শিল্পকলায় ‘গানে গানে জুলাই’

    ৩১ জুলাই ২০২৬, ০০:৩৫

    বাস নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িকে ধাক্কা, নিহত ২

    বাস নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িকে ধাক্কা, নিহত ২

    ৩১ জুলাই ২০২৬, ০১:১১

    দেশের বাজারে এসেছে এসারের আল্ট্রা স্লিম মনিটর

    দেশের বাজারে এসেছে এসারের আল্ট্রা স্লিম মনিটর

    ৩১ জুলাই ২০২৬, ০১:২৫

    নাসীরুদ্দীন পাটওয়ারীর চিকিৎসা প্রয়োজন : প্রিন্স মাহমুদ

    নাসীরুদ্দীন পাটওয়ারীর চিকিৎসা প্রয়োজন : প্রিন্স মাহমুদ

    ৩১ জুলাই ২০২৬, ০১:৪১

    রিহ্যাবের ১২ কার্যক্রমে নিষেধাজ্ঞা

    রিহ্যাবের ১২ কার্যক্রমে নিষেধাজ্ঞা

    ৩১ জুলাই ২০২৬, ০১:২২

    হাত থেকে হাত ঘুরে বাড়ে পণ্যমূল্য

    হাত থেকে হাত ঘুরে বাড়ে পণ্যমূল্য

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৭

    মামলায় আটকা ৮৩ হাজার কোটি টাকার রাজস্ব

    মামলায় আটকা ৮৩ হাজার কোটি টাকার রাজস্ব

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৪

    মার্কিন-সৌদির হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলল ইরাক

    মার্কিন-সৌদির হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলল ইরাক

    ৩১ জুলাই ২০২৬, ০৪:৫২

    কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু

    কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৪

    ‘ছদ্মবেশী’ এক অচেনা গাছ

    ‘ছদ্মবেশী’ এক অচেনা গাছ

    ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৩

    ডেভিড ইমনের নকল আধার কার্ডে ‘বিভ্রান্ত পুলিশ’

    ডেভিড ইমনের নকল আধার কার্ডে ‘বিভ্রান্ত পুলিশ’

    ৩১ জুলাই ২০২৬, ০২:৩৩

    কোথাও কিছু একটা আটকে গেছে

    কোথাও কিছু একটা আটকে গেছে

    ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৪

    চট্টগ্রাম ওয়াসার ৮৬ কোটি গেল কোথায়

    চট্টগ্রাম ওয়াসার ৮৬ কোটি গেল কোথায়

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৩

    গাজা নিয়ে ট্রাম্পের নতুন ঘোষণা, নীরব হামাস

    গাজা নিয়ে ট্রাম্পের নতুন ঘোষণা, নীরব হামাস

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৪০

    advertiseadvertise