Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
আগামীর সময়
লাকী আপার ফ্রি পাঠশালা
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

মার্কিন-সৌদির হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলল ইরাক

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৪:৫২
মার্কিন-সৌদির হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলল ইরাক

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সাম্প্রতিক যৌথ হামলায় নিজেদের কোনো অনুমতি বা পূর্বজ্ঞান ছিল না বলে দাবি করেছে ইরাক। একই সঙ্গে দেশটির সরকার বলেছে, প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএর বরাতে সরকারের মুখপাত্র হায়দার আল-আবুদি জানান, জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রীপরিষদ বৈঠকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হামলাকে ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে নিন্দা জানানো হয়েছে।

হায়দার আল-আবুদি বলেন, ‘আঞ্চলিক সংকট ও উত্তেজনা এড়ানোর একমাত্র পথ কূটনীতি ও সংলাপ।’ তিনি বলেন, ইরাক কখনোই তার ভূখণ্ডকে প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেবে না। হামলার জন্য নির্দিষ্ট কোনো এলাকা বা গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার অনুমতি সরকার দেয়নি এবং এ বিষয়ে তাদের আগে থেকে কোনো তথ্যও ছিল না।

তিনি আরও জানান, হামলার পর ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদির সৌদি আরব সফর স্থগিত করা হয়েছে।

আবুদি বলেন, ‘ইরাক সব দেশের সঙ্গে অংশীদারত্ব ও সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়া এড়িয়ে চলছে।’

সরকারের দাবি, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হামলায় ইরাকের সাতটি প্রদেশে আঘাত হানা হয়েছে। এতে পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) অন্তত ১৮ সদস্য নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন।

ইরাক সরকার জানিয়েছে, তাদের ভূখণ্ড ব্যবহার করে সৌদি আরবে হামলা চালানো হয়েছিল বলে যে অভিযোগ করা হয়েছে, তার পক্ষে প্রমাণ দিতে সৌদি আরবকে অনুরোধ করা হয়েছে। সরকারের গঠিত তদন্ত কমিটি এ ধরনের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পায়নি বলেও দাবি করেন আবুদি।

তিনি বলেন, ‘সৌদি আরবের কাছে যে নিরাপত্তাসংক্রান্ত তথ্য রয়েছে, তা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে সেগুলো যাচাই করা যায়।’

একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, ইরাকে জঙ্গিগোষ্ঠী আইএসবিরোধী মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের কার্যক্রম ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে, তা বহাল রয়েছে।

এর আগে বুধবার ভোরে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইরাকের বিভিন্ন স্থাপনায় সমন্বিত হামলা চালায়। এর পর ইরাক সরকার এ হামলাকে দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন বলে নিন্দা জানায়।

অন্যদিকে সৌদি আরবের দাবি, ইরাকের ভূখণ্ড থেকে দেশটির তেল স্থাপনায় হামলার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেই এ হামলা চালানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হামলাটি ইরাক সরকারের সমন্বয়ে চালানো হয়েছে। তবে বাগদাদ বারবার এ দাবি নাকচ করে বলেছে, তারা হামলার অনুমতি দেয়নি এবং আগে থেকে এ বিষয়ে কিছু জানতও না।

সূত্র : আনাদোলু এজেন্সি

মার্কিন হামলাসৌদির হামলাইরাক
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    বাংলাদেশ ভ্রমণ নিরাপদ মনে করছে যুক্তরাষ্ট্র

    বাংলাদেশ ভ্রমণ নিরাপদ মনে করছে যুক্তরাষ্ট্র

    ৩১ জুলাই ২০২৬, ০০:১৮

    শিল্পকলায় ‘গানে গানে জুলাই’

    শিল্পকলায় ‘গানে গানে জুলাই’

    ৩১ জুলাই ২০২৬, ০০:৩৫

    বাস নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িকে ধাক্কা, নিহত ২

    বাস নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িকে ধাক্কা, নিহত ২

    ৩১ জুলাই ২০২৬, ০১:১১

    দেশের বাজারে এসেছে এসারের আল্ট্রা স্লিম মনিটর

    দেশের বাজারে এসেছে এসারের আল্ট্রা স্লিম মনিটর

    ৩১ জুলাই ২০২৬, ০১:২৫

    নাসীরুদ্দীন পাটওয়ারীর চিকিৎসা প্রয়োজন : প্রিন্স মাহমুদ

    নাসীরুদ্দীন পাটওয়ারীর চিকিৎসা প্রয়োজন : প্রিন্স মাহমুদ

    ৩১ জুলাই ২০২৬, ০১:৪১

    রিহ্যাবের ১২ কার্যক্রমে নিষেধাজ্ঞা

    রিহ্যাবের ১২ কার্যক্রমে নিষেধাজ্ঞা

    ৩১ জুলাই ২০২৬, ০১:২২

    ডেভিড ইমনের নকল আধার কার্ডে ‘বিভ্রান্ত পুলিশ’

    ডেভিড ইমনের নকল আধার কার্ডে ‘বিভ্রান্ত পুলিশ’

    ৩১ জুলাই ২০২৬, ০২:৩৩

    মার্কিন-সৌদির হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলল ইরাক

    মার্কিন-সৌদির হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলল ইরাক

    ৩১ জুলাই ২০২৬, ০৪:৫২

    ‘ছদ্মবেশী’ এক অচেনা গাছ

    ‘ছদ্মবেশী’ এক অচেনা গাছ

    ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৩

    হাত থেকে হাত ঘুরে বাড়ে পণ্যমূল্য

    হাত থেকে হাত ঘুরে বাড়ে পণ্যমূল্য

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৭

    কোথাও কিছু একটা আটকে গেছে

    কোথাও কিছু একটা আটকে গেছে

    ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৪

    মামলায় আটকা ৮৩ হাজার কোটি টাকার রাজস্ব

    মামলায় আটকা ৮৩ হাজার কোটি টাকার রাজস্ব

    ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৪

    প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব সেবা নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক বাজেট বরাদ্দের আহ্বান

    প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব সেবা নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক বাজেট বরাদ্দের আহ্বান

    ৩১ জুলাই ২০২৬, ০১:১৭

    ১০ হাজার পরিবার পাবে সুপেয় পানি

    ১০ হাজার পরিবার পাবে সুপেয় পানি

    ৩১ জুলাই ২০২৬, ০২:৫২

    বাংলাদেশ প্রেস ফটো প্রতিযোগিতা

    বাংলাদেশ প্রেস ফটো প্রতিযোগিতা

    ৩১ জুলাই ২০২৬, ০২:৪১

    advertiseadvertise