Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঘরে পানি, আশ্রয় খুঁজতে বেরিয়ে নৌকাডুবে হারাল মেয়ে

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৪:৫৬
ঘরে পানি, আশ্রয় খুঁজতে বেরিয়ে নৌকাডুবে হারাল মেয়ে

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ গ্রাম। ছবি: আগামীর সময়

বন্যার পানি দোচালা টিনের ঘরের আড়া পর্যন্ত ছুঁয়েছে। ভেসে গেছে জিনিসপত্র। পানি বাড়ছে, ঘরে রান্নাও হচ্ছিল না। স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আব্দুল মালেক (৪০)। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে একটি ডিঙি নৌকা চড়ে বের হয় পরিবারটি। ঝোড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায় নৌকাটি।

মালেক, তার স্ত্রী লাকি আক্তার (৩১) এবং তাদের দুই মেয়ে জেরিন মনি (৯), শাওরিন মনি (৭) সাঁতার কেটে কূলে ফিরতে পারলেও ভেসে যায় আরেক মেয়ে হাসনাতুল জন্নাত ঝর্ণা (১৩)। তার মরদেহ ৩ ঘণ্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদে এ ঘটনা ঘটেছে। নিশ্চিত করেছেন চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দিদারুল হক। তিনি বলেছেন, ‘বন্যার পানিতে নৌকাডুবে এক কিশোরী নিখোঁজের খবরে ফায়ার সার্ভিস যায় ঘটনাস্থলে। পরে চট্রগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আনা হয়। অভিযান চালিয়ে উদ্ধার হয় নিখোঁজ কিশোরীর মরদেহ।’

আরও পড়ুন

এমবাপ্পের গোলকে ‘হ্যান্ডবল’ দাবি মরক্কো কোচের

১০ জুলাই ২০২৬

স্থানীয়রা জানান, গত ৫ দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চকরিয়া ও মাতামুহুরী উপজেলার ১৮টি ইউনিয়নের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে পানি বেড়ে বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। মালেকসহ ওই এলাকার অন্তত ৩০০ পরিবারের ঘরবাড়ি ডুবে গেছে। আশ্রয়কেন্দ্রে না থাকায় পরিবারগুলো নিরাপদ উঁচু স্থানে যাচ্ছিল।

আব্দুল মালেক আগামীর সময়কে বলেছেন, ‘দুদিন পানির মধ্যে ভেসে ছিলাম। পানি যখন ঘরের আড়া পর্যন্ত পৌঁছায়, সবাই ঘরের চালে আশ্রয় নিলাম। সকালে একটি নৌকা পাই, তখন সিদ্ধান্ত নেই নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার। তিন সন্তান, স্ত্রীকে নিয়ে নৌকা নিয়ে বানৌজা সড়কে যাচ্ছিলাম। নৌকাটি পানি ঠেলে কিছুদূর এগিয়ে যেতেই ঝড়োবাতাস বইতে শুরু করে। আমাদের নৌকাটি ডুবে যায়। আমি ও আমার স্ত্রী, জেরিন-শাওরিনকে নিয়ে সাঁতার কেটে কূলে ফিরে আসি। তবে হাসনাতুল ফিরতে পারেনি। বন্যার পানিতে তলিয়ে গেছে।’

বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য কাইছার উদ্দিনের ভাষ্য, এই ওয়ার্ডের মধ্যে রসুরাবাদ খুবই নিচু। সেখানে পুরো একটি গ্রাম ডুবে গেছে। আশ্রয়কেন্দ্র না থাকায় ওই গ্রামের অন্তত ৩০০ পরিবার এক কিলোমিটার দূরে বানৌজা সড়কের ওপর আশ্রয় নিয়েছে। সেখানে যাওয়ার পথেই মালেক তার মেয়েকে হারালেন।

টানা বৃষ্টিটানা ভারী বর্ষণকক্সবাজারচকরিয়া উপজেলানিখোঁজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়