এক্সপ্রেসওয়েতে তিন পিকআপের সংঘর্ষে প্রাণ গেল হেলপারের

শিবচর হাইওয়ে থানা
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিনটি পিকআপের সংঘর্ষে পবিত্র এক পিকআপের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আজ সোমবার ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম কুমার দাস (২২)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শুকলাল দাসের ছেলে।
আগামীর সমেয়কে এসব তথ্য নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ মালিগ্রাম এলাকায় পৌঁছে সামনে থাকা আরেকটি পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি সড়কে উল্টে যায়। এ সময় পেছনে থাকা মুরগিবোঝাই আরেকটি পিকআপ উল্টে যাওয়া গাড়িটিকে ধাক্কা দেয়। এতে মুরগিবোঝাই পিকআপের হেলপার পবিত্র কুমার দাস ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় রবিউল (৩০), হানিফ (২৮), রাজীব (৩৫) ও ঝন্টু (৩০) নামের আরও চারজন আহত হয়েছেন।
খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পবিত্রের মরদেহ উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এসআই মামুন জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।




