Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

মন্দির দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৫০
শেয়ার করুন:
মন্দির দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

দুর্ঘটনাস্থল পরিদর্শন করছেন স্থানীয়রা। ছবি/ সংগৃহীত

ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার দিবাগত রাত ২টার দিকে কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে শম্ভুপুরা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, দ্রুতগতির একটি ফোর্স ক্রুজার গাড়ি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। গাড়িটিতে মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন ছিলেন। তারা রাজস্থানের খাটু শ্যামজি মন্দির পরিদর্শন শেষে ফিরছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি চালাতে চালাতে চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতদের মধ্যে চার নারী, তিন পুরুষ ও দুই শিশু রয়েছেন। তাদের নাম উষা বাই, সুশীলা, কৈলাশ, সানভি, সজ্জন, অনিতা, বাবুলাল, জাহ্নবী ও মাধবী। নিহতদের মধ্যে দুই ভাই, তাদের স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা রয়েছেন।

আহত ছয়জনকে অ্যাম্বুলেন্সে করে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শহরের পুলিশ সুপার তেজস্বিনী গৌতম। পুলিশ ও উদ্ধারকর্মীরা গাড়ির ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠান।

হাসপাতালে আহতদের চিকিৎসার জন্য একটি চিকিৎসক দলও মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি দেখতে দুর্ঘটনাস্থল ও হাসপাতালে যান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।

নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ যোশি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন।

বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, পরিবারটি খাটু শ্যাম মন্দির পরিদর্শন শেষে মহারাষ্ট্রে ফিরছিল। তারা সবাই একই পরিবারের সদস্য। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করাই এখন তাদের প্রধান অগ্রাধিকার।

আরও পড়ুন

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

১৭ অক্টোবর ২০২৬

তিনি আরও জানান, নিহতদের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।



দুর্ঘটনায় হতাহতদের এক স্বজন জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা সবাই খাটু শ্যাম থেকে মধ্যপ্রদেশের ধার শহরের দিকে তিনটি গাড়িতে ফিরছিলেন। এর মধ্যে দুটি গাড়ি পেছনে পড়ে যায়, আর দুর্ঘটনায় পড়া গাড়িটি সামনে এগিয়ে যায়।



ওই স্বজন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি বিধ্বস্ত অবস্থায় দেখতে পান। পরে আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়।



তিনি জানান, মঙ্গলবার রাতে তারা যাত্রা শুরু করেছিলেন। পথে একটি হোটেলেও থেমেছিলেন। তিনটি গাড়িতে তাদের ৩৬ জন আত্মীয়স্বজন ছিলেন।



সূত্র : এনডিটিভি 


রাজস্থানভারতসড়ক দুর্ঘটনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই