Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রিমান্ডে জানা গেল গ্রেপ্তার ব্যক্তি ‘বোমা মামুন’, দেওয়া হলো আরও ৭ দিন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৩:১৮
শেয়ার করুন:
রিমান্ডে জানা গেল গ্রেপ্তার ব্যক্তি ‘বোমা মামুন’, দেওয়া হলো আরও ৭ দিন

নাজমুল হাসান মামুন ওরফে বোমা মামুন

লক্ষ্মীপুরের রায়পুরে তিনজনকে ছুরিকাঘাত ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির পরিচয় নিয়ে নতুন তথ্য পেয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি আলোচিত বোমা মামুন। বোমা তৈরি ও নাশকতার একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এসব বিষয়ে আরও তথ্য জানতে তাকে ফের সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ সোমবার লক্ষ্মীপুর আদালতে নাজমুল হাসান মামুন ওরফে বোমা মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় তার সহযোগী জাবেদের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

তিনজনকে ছুরিকাঘাত, ককটেল বিস্ফোরণ এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও ১১টি শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধারের ঘটনায় করা মামলায় এর আগে মামুনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। সেই রিমান্ড শেষে তিনি পুলিশের হেফাজতে ছিলেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা জানান, মামুন দেশের মোস্ট ওয়ান্টেড পাঁচ বোমাবাজ জঙ্গির একজন।

এর আগে গত ৩ নভেম্বর রাতে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং তিনজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ওই ঘটনায় মামুনকে আটক করে পুলিশ।

সে সময় পরিচয় গোপন করতে তিনি নিজের নাম সাইফুল ইসলাম সুজন এবং বাড়ি ভোলা সদর উপজেলায় বলে জানিয়েছিলেন। পরে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। বাড়ির উঠোনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা থেকে ১১টি শক্তিশালী আইইডিও উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দলের পুলিশ পরিদর্শক মুদাচ্ছের কায়সারের নেতৃত্বে একটি দল দক্ষিণ চরবংশীর চর কাচিয়া গ্রামের একটি খোলা মাঠে বিস্ফোরণ ঘটিয়ে বোমাগুলো নিষ্ক্রিয় করে।

আরও পড়ুন

ধামরাইয়ে মহাসড়কে আ. লীগের বিক্ষোভ, ককটেল-পেট্রলবোমাসহ গ্রেপ্তার ৫

১৫ নভেম্বর ২০২৬

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দুই মাস ধরে মামুন ও তার সহযোগীরা উত্তর চরবংশী এলাকার ওই বাড়িতে ভাড়া থাকতেন। বাড়ির চারপাশে বাঁশ ও সুপারির পাতা দিয়ে ঘন বেষ্টনী তৈরি করেছিলেন তারা। বাইরের কেউ যাতে বাড়ির আশপাশে যেতে না পারেন, সে ব্যবস্থাও করা হয়েছিল। প্রতিবেশীদের সঙ্গে তাদের তেমন যোগাযোগ ছিল না। এ কারণে স্থানীয় বাসিন্দারা তাদের সম্পর্কে কিছু জানতেন না। বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং উঠোনের মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটায় বোমা উদ্ধারের পর বিষয়টি জানাজানি হয়।

পুলিশ জানায়, জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন মামুন। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকার একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলায় জড়িত থাকার সন্দেহে তাকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন তার বয়স ছিল ২১ বছর। সে সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, মামুন নব্য জেএমবির শূরা কাউন্সিলের সদস্য।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর ওই বছরের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি। পুলিশ আরও জানায়, গত বছরের ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে বোমা তৈরি ও বিস্ফোরণের ঘটনায় মামুনের সংশ্লিষ্টতার তথ্য পান তদন্তকারীরা। এসব ঘটনার মধ্যে রয়েছে গত বছরের ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণ এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে যাত্রাবাড়ীতে তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনা।

ওসি মো. নিজাম উদ্দিন ভূঁঞা জানান, পরিচয় গোপন করতে মামুন আগে সাইফুল ইসলাম সুজন নাম ব্যবহার করতেন। তিনি বরিশালের কোতোয়ালি থানার রূপাতলী এলাকার বাসিন্দা হলেও নিজেকে ভোলা সদর উপজেলার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছিলেন। দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। পাঁচ দিনের রিমান্ড শেষে আদালত তার আরও সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামুনের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের অগ্রগতিও সন্তোষজনক। জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করেন তিনি।

রিমান্ডলক্ষ্মীপুররায়পুরআদালতমামলাবোমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে