Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আ.লীগের প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৩
শেয়ার করুন:
আ.লীগের প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ

ছবি: আগামীর সময়

সাভারে ছাত্রদল নেতা সাইমুন ইসলাম হৃদয়কে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ছেলে সাইফ এমডি এনামের বিরুদ্ধে। এ ঘটনায় সাইমুন সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

বুধবার (২৮ অক্টোবর) রাতে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ওসি সাইফুল আলম।

অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পশ্চিম পাশে বিসমিল্লাহ টাওয়ারের সামনের ঘটনা এটি। মারধরের শিকার সাইমুন ইসলাম হৃদয় এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রদলের সাধারণ সম্পাদক। তার বয়স ২৭ বছর। অভিযুক্ত সাইফ এমডি এনামের বয়সও ২৭ বছর।

আরও পড়ুন

স্বাস্থ্য ব্যয় মেটাতে নিঃস্ব কোটি মানুষ

২৮ অক্টোবর ২০২৬

অভিযোগ সূত্র জানায়, সাইমুন ও সাইফ দুজনই সাভারের এনাম মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী এবং একই ব্যাচের ছিলেন। কলেজে পড়ার সময় থেকেই তাদের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে বিসমিল্লাহ টাওয়ারের সামনে সাইমুনকে একা পেয়ে তার পথরোধ করেন সাইফ। এ সময় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে সাইমুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। সাইমুন এর প্রতিবাদ করলে সাইফ ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সাইমুন ইসলাম হৃদয় বলেন, ‘আমি এনাম মেডিকেল হাসপাতাল থেকে ইন্টার্নশিপ শেষ করেছি। কিন্তু বিসিএস পরীক্ষার জন্য রাতে কলেজের লাইব্রেরিতে বসে পড়াশোনা করি। রাতে পড়াশোনা শেষ করে হাঁটার জন্য বের হলে সাইফ আমাকে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে মারধর করে।’

এ ঘটনায় অভিযুক্ত সাইফের মা রওশন আক্তার চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাভার থানাআওয়ামী লীগপ্রতিমন্ত্রীছাত্রদল নেতাকে মারধর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    লাইসেন্স লাগবে না অটোরিকশাচালকের

    লাইসেন্স লাগবে না অটোরিকশাচালকের

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    ‘সংস্কার-সংস্কার’ রবের উদ্দেশ্য বিএনপিকে বেকায়দায় ফেলা

    ‘সংস্কার-সংস্কার’ রবের উদ্দেশ্য বিএনপিকে বেকায়দায় ফেলা

    কক্ষে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধর

    কক্ষে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধর

    আইজিপিকে নিয়ে নরম সুর স্বরাষ্ট্রমন্ত্রীর

    আইজিপিকে নিয়ে নরম সুর স্বরাষ্ট্রমন্ত্রীর

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    একসঙ্গে পথচলা, স্বামীর মৃত্যুর পরই স্ত্রীর মৃত্যু

    একসঙ্গে পথচলা, স্বামীর মৃত্যুর পরই স্ত্রীর মৃত্যু

    মেট্রোরেলে নজীবুর রহমানের মৃত্যু, প্রশ্নের মুখে যাত্রীদের ‘কমনসেন্স’

    মেট্রোরেলে নজীবুর রহমানের মৃত্যু, প্রশ্নের মুখে যাত্রীদের ‘কমনসেন্স’