সাভারে ছাত্রদল নেতা সাইমুন ইসলাম হৃদয়কে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ছেলে সাইফ এমডি এনামের বিরুদ্ধে। এ ঘটনায় সাইমুন সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।বুধবার (২৮ অক্টোবর) রাতে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ওসি সাইফুল আলম।অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পশ্চিম পাশে বিসমিল্লাহ টাওয়ারের সামনের ঘটনা এটি। মারধরের শিকার সাইমুন...