Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মেঘনায় ঝোপের রাজত্ব, দেশি মাছ নিধনে নীরব নৌপুলিশ

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৮:০০
শেয়ার করুন:
মেঘনায় ঝোপের রাজত্ব, দেশি মাছ নিধনে নীরব নৌপুলিশ

ছবি: আগামীর সময়

‘মাছে-ভাতে বাঙালি’ কথাটি এখন যেন হারাতে বসেছে। একসময় যে নদীতে দেশীয় নানা প্রজাতির মাছ সহজেই পাওয়া যেত, সেখানে এখন মাছ পাওয়াই কঠিন হয়ে পড়েছে। নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে তৈরি করা ঝোপ বা জাগে মাছ ও মাছের পোনা আটকে নির্বিচারে নিধন করা হচ্ছে। প্রভাবশালী ব্যক্তিরা নদীর বিভিন্ন অংশ দখল করে এসব ঝোপ তৈরি করলেও তা উচ্ছেদে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশেষ করে নৌপুলিশ নিয়মিত টহল ও অভিযান চালানোর পরও ঝোপগুলো থেকে যাওয়ায় তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

কুমিল্লার মেঘনায় মেঘনা নদী ও আশপাশের শাখা নদীতে গাছের ডালপালা ও বাঁশ পুঁতে তৈরি করা হচ্ছে এসব ঝোপ। পরে চারপাশ জাল দিয়ে ঘিরে ঝোপের ভেতরে মাছ আকর্ষণের জন্য দেওয়া হয় মৎস্য খাদ্য। খাবারের টানে বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের পোনা সেখানে জড়ো হলে জাল টেনে সহজেই সেগুলো ধরে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে এভাবে মাছ শিকার চললেও নদীতে অবৈধ ঝোপ তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নদী দখল করে অবৈধভাবে ঝোপ বা জাগ স্থাপন করে মাছ ও পোনা নিধনের কারণে দেশীয় মাছের সংকট দিন দিন আরও তীব্র হচ্ছে।

দেশের মিঠাপানির জলাশয়ে প্রায় ২৬০ প্রজাতির মাছ রয়েছে। এর মধ্যে ১৪৩টি ছোট প্রজাতির মাছ। এসব মাছের উল্লেখযোগ্য একটি অংশ হুমকির মুখে রয়েছে বলে মৎস্যসংশ্লিষ্ট বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। মেঘনা নদীতে অবৈধ ঝোপ স্থাপন করে মাছ ও পোনা নিধনের কারণে দেশীয় নানা প্রজাতির মাছও হুমকির মুখে পড়ছে। এর মধ্যে রয়েছে বোয়াল, আইড়, রিটা, গুজি আইড়, চিতল, গজার, শোল, মহাশোল, ঘনিয়া, কালবাউশ, পাবদা, গুলশা, রাজপুঁটি, মেনি, ট্যাংরা, ফলি, শিং, গুতুম, মাগুর, বৈড়ালি, কুচিয়া, ভাগনা, খলিশা, কৈ, বাটা, সরপুঁটি, গনিয়া, জাইতপুঁটি, পিয়ালি, বাতাসি, রানী, ঢেলা, কাকিলা, চাপিলা, চাঁদা, টাকি, বেলে, বাঁশপাতা, মলা, মৌরলা, কাচকি, চেলা, খলসে, তিতপুঁটি, পুঁটি, দারকিনা, বালিচাঁদা, রাইখর, বাঘাইড়, বাচা, বাইন, চেং, খরশুলা, শোলবাউশ, ফলুই, বাউশ, আইড়বাউশ, চিতলবাউশ, কালিবাউশ, গুতুমজাতীয় মাছ, ভাগনা মাছ ও বেলে মাছ।

আরও পড়ুন

সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়কারী ধাক্কায় জুলাইযোদ্ধা নিহত

২৩ নভেম্বর ২০২৬

মেঘনা নদীর সঙ্গে যুক্ত হয়েছে গোমতী, তিতাস, কাঠালিয়া, শেখেরগাঁওসহ বিভিন্ন নদী। মেঘনা, দাউদকান্দি, হোমনা ও তিতাস উপজেলার বিভিন্ন শাখা নদীতেও অবৈধভাবে ঝোপ স্থাপনের অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, এসব নদীপথে প্রায় দেড় শতাধিক ঝোপ তৈরি করা হয়েছে। কোথাও কোথাও নদীর মাঝখান পর্যন্ত ঝোপ বিস্তৃত হওয়ায় নৌযান চলাচলেও সমস্যা তৈরি হচ্ছে। ঝোপের কারণে শুধু মাছ নিধনই হচ্ছে না, নদীর স্বাভাবিক পানিপ্রবাহও বাধাগ্রস্ত হচ্ছে। এতে পলি জমে নদীর গভীরতা কমে যাচ্ছে। মাছের প্রজনন ও এক স্থান থেকে অন্য স্থানে চলাচলও ব্যাহত হচ্ছে। একই সঙ্গে নদীর জীববৈচিত্র্য ও নৌচলাচল হুমকির মুখে পড়েছে। পণ্যবাহী জাহাজ, ট্রলার এবং বালুবাহী ভলগেট চলাচলের সময় এসব ঝোপ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে। এতে দুর্ঘটনার ঘটনাও ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় জেলেদের সঙ্গে কথা বললে তারা জানান, মেঘনা উপজেলায় স্থানীয় সাধারণ জেলের সংখ্যা প্রায় দুই হাজার। নদীর গুরুত্বপূর্ণ অংশগুলোতে ঝোপ তৈরি করে মাছ ধরার কারণে আমরা ন্যায্যভাবে মাছ ধরার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। বিষয়টি নিয়ে অভিযোগ করেও অনেক সময় প্রতিকার মিলছে না। বড় মাছগুলো প্রভাবশালী ব্যক্তিদের জালে উঠছে এবং এর সঙ্গে অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে। নৌপুলিশ নদীপথে নিয়মিত টহল দিলেও এসব অবৈধ ঝোপের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে দিনের পর দিন ঝোপগুলো টিকে থাকছে এবং আমরা নদীতে মাছ ধরার সুযোগ হারাচ্ছি। নৌপথে নিয়মিত নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে নদীর মাঝখানে এত ঝোপ তৈরি হচ্ছে, সেটিই আমাদের প্রশ্ন। এসব ঝোপ কারা তৈরি করছে, কারা এর মাধ্যমে মাছ নিধন করছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি।

মেঘনা উপজেলার গুনবতী এলাকার প্রবীণ জেলে মো. আমির হোসেন বলেন, আগে এই নদীতেই চিতল, বোয়াল, পাবদা ধরে বাড়ি ফিরলে বাচ্চারা খুশি হইতো। এখন সারাদিন নৌকা বেয়ে শুধু পানি দেখা যায়। মাছ তেমন ওঠে না। মাঝনদীতে যাই না, সেখানে বড় লোকদের ঝোপ। তারা যা করে, আমরা কিছু বলি না। আমরা নদীতে বড় হয়েছি, নদী যেদিন থাকবে না, আমরাও থাকব না।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মেঘনা উপজেলা মৎস্য কার্যালয়ে প্রায় এক বছর ধরে কোনো কর্মকর্তা নেই। দাউদকান্দি উপজেলার একজন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ উপজেলার কার্যক্রম পরিচালনা করছেন। ফলে অবৈধ ঝোপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে মৎস্য বিভাগের জনবল সংকটও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। একজন অফিস সহকারী প্রায় এক যুগ ধরে প্রেষণে থাকায় সীমিত জনবল দিয়েই নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। অবৈধ ঝোপের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা থাকলেও প্রয়োজনীয় লোকবল ও বাজেটের অভাবে সব এলাকায় নিয়মিত অভিযান চালানো সম্ভব হচ্ছে না। পাশাপাশি প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়েও নানা ধরনের সমস্যার মুখে পড়তে হয়। নদীতে অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় নৌযানসহ লজিস্টিক সুবিধারও ঘাটতি রয়েছে।

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মেঘনা উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী বলেন, আমরা খুব শিগগিরই অবৈধ ঝোপের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির সঙ্গে কথা বলে আগামী সপ্তাহে ব্যবস্থা নেওয়া হবে।

চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ওসি মোশাররফ হোসেন বলেন, অবৈধ ঝোপ নিরসনে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ঝোপের মালিকদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে গেলে এলাকার নেতাকর্মীরা বিভিন্নভাবে তদবির করেন। দীর্ঘদিন ধরেই অবৈধভাবে ঝোপ তৈরি করে মাছ ধরার কার্যক্রম চলছে, এটি আজকের বিষয় নয়। তারপরও আমি অনেক ঝোপের জাল কেটে দিয়ে মাছ অবমুক্ত করেছি এবং মামলাও দিয়েছি। এ পর্যন্ত মৎস্য আইনে ২৭টি মামলা করেছি। টাকা লেনদেনের বিষয়টি ভিত্তিহীন। আমি কারও কাছ থেকে এক পয়সাও নিই না। যদি টাকা নিতাম, তাহলে মামলা দিতাম না। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলে খুব শিগগিরই অবৈধ ঝোপের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার আগামীর সময়কে বলেন, আমার উপজেলায় একজন মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে আছেন। তিনি দাউদকান্দি থেকে এসে দায়িত্ব পালন করেন। আমাদের উপজেলায় স্থায়ী মৎস্য কর্মকর্তা না থাকা এবং প্রয়োজনীয় জনবল না থাকায় একসঙ্গে সমন্বয় করে মোবাইল কোর্ট পরিচালনা করা অনেক সময় সম্ভব হচ্ছে না। এ বিষয়ে নৌপুলিশ ও মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলে অবৈধ ঝোপের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

মেঘনানদীমাছনৌপুলিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার