Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

রোহিঙ্গা ক্যাম্পে ফের গুলি, এআরএ নেতার ভাই নিহত

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১৯:০৮
রোহিঙ্গা ক্যাম্পে ফের গুলি, এআরএ নেতার ভাই নিহত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারও ঘটেছে গুলির ঘটনা। নিহত হয়েছেন রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী এআরএ নেতার ভাই। আজ বুধবার  বেলা আড়াইটার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৮ (ইস্ট) এর বি/৪১ ব্লকে ঘটে এ ঘটনা। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান নিশ্চিত করেছেন তথ্যটি। 

গতকাল মঙ্গলবার উপজেলার বালুখালী ক্যাম্পের তরজার ব্রিজ এলাকায় গুলিতে নিহত হন কেফায়েত উল্লাহ হালিম (৪৫)। তিনি ছিলেন আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশনের (এআরও) কমান্ডার। 

আজ গুলিতে নিহত মোহাম্মদ কামাল ওরফে নুর কামাল ছিলেন ক্যাম্পের বি/৪১ ব্লকের হেড মাঝি। তিনি এআরএ (আরাকান রোহিঙ্গা আর্মি) বা নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেনের ছোট ভাই। গ্রুপে অনানুষ্ঠানিক নেতা ছিলেন নুর কামাল। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে এপিবিএন জানিয়েছে, সশস্ত্র কয়েকজন হঠাৎ ওই এলাকায় এসে কামালকে গুলি করে পালিয়ে যায়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, আরেক সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)  পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।

পরপর দুদিন ক্যাম্পে গুলির ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক-উত্তেজনা। ক্যাম্প এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, জানালেন উখিয়া থানার ওসি মুজিবুর রহমান।

কক্সবাজাররোহিঙ্গাগোলাগুলি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise