কুষ্টিয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
কুষ্টিয়া সদর ও দৌলতপুরে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরোজ আলী (২৮) এবং কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামের মোসলেমের ছেলে রওশন আলী।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের নদীর তীরে বসে বড়শি দিয়ে মাছ ধরছিলেন আরোজ আলী।বজ্রপাতে গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বজ্রপাতে আরোজ আলীর জানান, মৃতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
কাছাকাছি সময় সদর উপজেলার দহকুলা গ্রামের মাঠে কাজ করছিলেন কৃষক রওশন আলী। বজ্রপাতে তিনি লুটিয়ে পড়ে মারা যান বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ।



