কুষ্টিয়া সদর ও দৌলতপুরে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এসব দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরোজ আলী (২৮) এবং কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামের মোসলেমের ছেলে রওশন আলী।স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের নদীর তীরে বসে বড়শি দিয়ে মাছ ধরছিলেন আরোজ আলী।বজ্রপাতে গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দ...