Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

৮ ঘণ্টা ড্রোন উড়িয়ে আহত হাতির সন্ধান, শুরু চিকিৎসা

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ২০:০৪
শেয়ার করুন:
৮ ঘণ্টা ড্রোন উড়িয়ে আহত হাতির সন্ধান, শুরু চিকিৎসা

জঙ্গলে আহত হাতি

কক্সবাজারের টেকনাফে গভীর পাহাড়ে আট ঘণ্টা ড্রোন উড়িয়ে আহত বন্যহাতির অবস্থান শনাক্ত করেছে বন বিভাগ।

আজ মঙ্গলবার বিকালে হাতিটির সন্ধান পাওয়ার পর ঘটনাস্থলেই চিকিৎসা শুরু করেন চিকিৎসক দলের সদস্যরা। হাতিটির পেছনের ডান পায়ে গভীর ক্ষত রয়েছে। ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছে, উঠে গেছে চামড়াও। যন্ত্রণায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না প্রাণীটি।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টেকনাফের গভীর পাহাড়ে এ অভিযান চালানো হয়। শিলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে বন বিভাগের সদস্য, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা এতে অংশ নেন। ড্রোন ক্যামেরার মাধ্যমে পাহাড়ের বিভিন্ন অংশে নজরদারি চালিয়ে হাতিটির অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। আট ঘণ্টার প্রচেষ্টায় হাতিটির সন্ধান মেলে। পরে ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে চিকিৎসক দল ঘটনাস্থলেই চিকিৎসা শুরু করে।

শিলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘সকাল থেকে গভীর পাহাড়ে ড্রোন উড়িয়ে হাতিটির অবস্থান শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে চিকিৎসা শুরু হয়েছে। কী কারণে হাতিটি আহত হয়েছে, তা পরে জানা যাবে।’

স্থানীয়দের ভাষ্য, হাতিটির পেছনের ডান পায়ে গভীর ক্ষত রয়েছে। ক্ষতস্থান থেকে পুঁজ বের হওয়ার পাশাপাশি ওপরের চামড়া উঠে গেছে। গুরুতর আঘাতের কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না প্রাণীটি। প্রতিটি পদক্ষেপ ফেলতেও তাকে কষ্ট করতে হচ্ছে।

তবে হাতিটি কীভাবে আহত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ ধারণা করছেন, পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসী, অপহরণকারী কিংবা মানব পাচারকারীদের কারও গুলিতে হাতিটি আহত হয়ে থাকতে পারে। তবে এ ধারণার পক্ষে এখনো কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। হাতিটি কীভাবে আহত হয়েছে, তা তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে আহত হাতিটির সঙ্গে তিন দিন ধরে ঘুরে বেড়াচ্ছে আরেকটি সুস্থ হাতি। আহত সঙ্গীকে এক মুহূর্তের জন্যও ছেড়ে যাচ্ছে না সেটি। কখনো পাশাপাশি হাঁটছে, আবার কখনো আহত হাতিটি ধীরগতিতে এগোলে এর সঙ্গে তাল মিলিয়ে চলছে। যন্ত্রণায় আহত হাতিটি থেমে গেলে সুস্থ হাতিটিকেও আশপাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা মো. জুবায়ের বলেন, ‘আহত হাতিটির সঙ্গে থাকা অন্য হাতিটি তাকে এক মুহূর্তের জন্যও ছেড়ে যাচ্ছে না। আহত হাতিটি যখন কষ্ট করে সামনে এগিয়ে যায়, তখন সুস্থ হাতিটিও তার পাশেপাশে হাঁটে। কখনো মনে হয়, তাকে সহযোগিতা করছে। এমন দৃশ্য দেখে আমাদের খুব মায়া হচ্ছে।’

গত সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজি মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় প্রথম হাতি দুটিকে দেখতে পান স্থানীয়রা। এরপর থেকে লোকালয়ের আশপাশে আহত হাতিটির সঙ্গে অবস্থান করছে অন্য হাতিটি।

আহত সঙ্গীকে ছেড়ে না যাওয়ায় সুস্থ হাতিটির এই আচরণ স্থানীয়দের আবেগাপ্লুত করেছে। একই সঙ্গে আহত হাতিটির পরিণতি নিয়ে উদ্বেগও বাড়িয়েছে। গভীর ক্ষত নিয়ে হাতিটি কতদিন টিকে থাকতে পারবে, চিকিৎসায় কতটা সাড়া দেবে এবং শেষ পর্যন্ত তাকে সুস্থ করে তোলা সম্ভব হবে কি না, তা নিয়ে চিন্তিত স্থানীয়রা।

আহত হাতিকক্সবাজারটেকনাফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত