কক্সবাজারের টেকনাফে গভীর পাহাড়ে আট ঘণ্টা ড্রোন উড়িয়ে আহত বন্যহাতির অবস্থান শনাক্ত করেছে বন বিভাগ। আজ মঙ্গলবার বিকালে হাতিটির সন্ধান পাওয়ার পর ঘটনাস্থলেই চিকিৎসা শুরু করেন চিকিৎসক দলের সদস্যরা। হাতিটির পেছনের ডান পায়ে গভীর ক্ষত রয়েছে। ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছে, উঠে গেছে চামড়াও। যন্ত্রণায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না প্রাণীটি।মঙ্গলবার সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টেকনাফের গভীর পাহাড়ে এ অভিযান চালানো হয়। শিলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে বন বিভাগের সদস্য, এলিফ্যান্ট...