Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

আর্জেন্টিনার জয় দেখতে নির্ঘুম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:২৩
আর্জেন্টিনার জয় দেখতে নির্ঘুম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

আর্জেন্টিনা- কেপ ভার্দের ম্যাচ দেখতে ট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর্জেন্টিনার সমর্থকেরা। ছবি: আগামীর সময়

টানটান উত্তেজনায় ভরা ম্যাচ। বেঁচে থাকার শেষ ৩২-এর লড়াই। গতবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি নবাগত দল কেপ ভার্দে। রাতটা যেন আর পাঁচটি রাতের মতো ছিল না। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, ক্যাফেটেরিয়া, শহীদ মিনার চত্বর কিংবা জিরো পয়েন্টের মোড় সবখানে একটাই রঙ, একটাই আবেগ। আকাশি-সাদা পতাকার ঢেউ, মেসির জার্সি, আর হাজারো কণ্ঠে একই প্রার্থনা 'জিততেই হবে আর্জেন্টিনাকে।'

যুক্তরাষ্ট্রের মিয়ামির স্টেডিয়ামের উত্তেজনা যেন ভর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শহীদ মিনার চত্বরের বড় পর্দায় চোখ সবার। রাত জেগে অপেক্ষা কখন ভোর ৪টা বাজবে। উদ্বেগ আর স্বপ্নে ডুবে ছিলেন শত শত শিক্ষার্থী। বিশ্বকাপ ফুটবল ২০২৬ যেন প্রতিবারের মত এবারও ছুঁয়ে গেছে ক্যাম্পাসের প্রতিটি কোণ।

শুরুর বাঁশি বাজতেই শুরু হয় আর্জেন্টিনার সমর্থকদের হৃদস্পন্দন। আক্রমণের সঙ্গে সঙ্গে যেমন উত্তেজনা তেমনি প্রতি আক্রমণের ভয়-শঙ্কাও ছিল তাদের মুখাবয়বে। প্রতিটি পাসে উচ্ছ্বাস, প্রতিটি আক্রমণে নিঃশ্বাস আটকে যাওয়া। ২৯তম মিনিটে অধিনায়ক লিওনেল মেসি বল জালে জড়াতেই বাঁধভাঙা উল্লাস। হর্ষধ্বনি আর করতালিতে কেঁপে ওঠে ক্যাম্পাস। বন্ধুরা একে অপরকে জড়িয়ে ধরেন। গানের তালে নাচতে থাকেন। আকাশি-সাদা পতাকা উড়তে থাকে রাতের বাতাসে। মনে হচ্ছিল, জয় বুঝি হাতের মুঠোয়।
আর্জেন্টিনার সমর্থক গাদ্দাফি বললেন, ‘প্রথম গোলের সঙ্গে সঙ্গে এমন লাফ দিয়েছি যে, আমি গিয়ে তিনজনের ওপর পড়লাম।‘

আরও পড়ুন

জাদু নয় কৌশলেই জিতেছে আর্জেন্টিনা

০৪ জুলাই ২০২৬


কিন্তু ফুটবলের গল্প তো কখনোই এত সহজ নয়। দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে দেরয় দুয়ার্তের সমতাসূচক গোলে মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। কিছুক্ষণ আগেও যে ক্যাম্পাস ছিল উল্লাসে মুখর, সেখানে নেমে আসে নিস্তব্ধতা। চোখ স্ক্রিনে স্থির। কেউ আবার দুই হাত তুলে প্রার্থনায় মগ্ন। সময় গড়াতে থাকে, বাড়তে থাকে উৎকণ্ঠাও।

নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তখন যেন প্রতিটি মিনিট একেকটি যুগ। ৯৩তম মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের গোলে আবারও আশার আলো জ্বলে ওঠে। আনন্দে ফেটে পড়েন সমর্থকেরা। কিন্তু সেই হাসিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১০৩তম মিনিটে লপেস ক্যাব্রালের গোলে আবার সমতায় ফেরে কেপ ভার্দে। তখন মাঠের লড়াইয়ের সঙ্গে তাল মিলিয়ে ক্যাম্পাসেও শুরু হয় স্নায়ুযুদ্ধ। সবাই বুঝতে পারছিলেন, একটি ভুলই বদলে দিতে পারে পুরো গল্প।

আরও পড়ুন

আর্জেন্টিনার জয় ঘানার বিদায়ে তান্ত্রিকের জারিজুরি শেষ?

০৪ জুলাই ২০২৬

শেষ পর্যন্ত সেই গল্পের আনন্দময় সমাপ্তি ঘটে অতিরিক্ত সময়ের ১১১তম মিনিটে। মেসির কর্নার থেকে ভেসে আসা বলে হেড করার জন্য রোমেরো ও কেপ ভার্দের খেলোয়াড় লাফিয়ে ওঠে। শেষপর্যন্ত বল জাল খুঁজে নেয়। ডিনেইয়ের আত্মঘাতি গোল। আবার বিস্ফোরণ ঘটে পুরো ক্যাম্পাসে। চারদিকে ধ্বনিত হতে থাকে 'আর্জেন্টিনা, আর্জেন্টিনা' স্লোগান। কেউ আনন্দে কেঁদেছেন, কেউ বন্ধুদের কাঁধে উঠে বিজয় উদযাপন করেছেন।

শুধু ছেলেরা নয়, মেয়েরাও জেগে ছিলেন ক্যাম্পাসের বড়পর্দায় প্রিয় দলের জয় দখতে। সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফাহমিদা শেফা বলেই ফেললেন, ‘যে উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখলাম তাতে রাতজাগা সার্থক হয়েছে। প্রিয়দল জিতেছে। এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে।’

ভোরের আলো ফুটেছে, তখনও বিশ্ববিদ্যালয়ের আড্ডায় ঘুরে ফিরেছে একটাই আলোচনা মেসির জাদু, আর আর্জেন্টিনার জয়। ফুটবল যে শুধু একটি খেলা নয়, বরং অনুভূতি, ভালোবাসা আর সকলকে এক সুতোয় বেঁধে রাখার নাম বিশ্ববিদ্যালয়ের এই নির্ঘুম রাত আবারও তার সাক্ষী হয়ে রইল।

আর্জেন্টিনা-কেপ ভার্দেআর্জেন্টিনাপ্রেমীআর্জেন্টিনাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি