বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। গ্রুপ ‘এইচ’-এর দ্বিতীয় হয়ে রাউন্ড অব ৩২-এ তারা মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনার। আটলান্টিক মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রের জন্য এটি এক বিশাল অর্জন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা।গ্রুপ পর্বে একটি ম্যাচেও হারেনি কেপ ভার্দে। অভিযান শুরু হয়েছিল স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে, যেখানে গোলরক্ষক ভোজিনহার দুর্দান্ত সেভগুলো দলকে রক্ষা করেছিল। দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে...