ভোজিনহা পেলেন ব্যালন ডি’অরের মনোনয়ন
ক্রীড়া ডেস্ক

ব্যালন ডি’অর ২০২৬-এর সেরা গোলরক্ষকের মনোনয়ন পেয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। এই অখ্যাত গোলরক্ষক দারুণ খেলে বিশ্বকাপ মাতিয়েছেন। তার দুর্দান্ত পারফরম্যান্সে কেপ ভার্দে ০-০ গোলে ড্র করে স্পেনের সঙ্গে, এরপর উরুগুয়ের বিপক্ষেও ২-২ গোলে ড্র করে। শেষ ষোলোতেও ভোজিনহার দল দারুণভাবে লড়ে গেছে আগেরবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে। যদিও ১১৯ মিনিটের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে হেরে তারা বিদায় নেয়।
ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় আছেন বিশ্বকাপজয়ী স্পেনের গোলরক্ষক উনাই সিমন, আর্সেনালকে প্রিমিয়ার লিগ জেতানো দাভিদ রায়া। আছেন বিশ্বকাপের রানার আপ আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। লা লিগা জয়ী বার্সেলোনার গোলরক্ষক হুয়ান গার্সিয়া এবং রিয়াল মাদ্রিদের থিবো কর্তোয়া।





