Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

ছিনতাইকারী সন্দেহে ৩ যুবককে ধাওয়া, বাসচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১৪:২১
ছিনতাইকারী সন্দেহে ৩ যুবককে ধাওয়া, বাসচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

আল আমিন সরদার। সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় আহত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

নিহত ব্যক্তির নাম আল আমিন সরদার (২৫)। তিনি কোতোয়ালী থানার কনস্টেবল ছিলেন। তার বাড়ি মাদারীপুর সদর উপজেলার উত্তর দুধখালী গ্রামে।

২০২২ সালে তিনি পুলিশ কনস্টেবল পদে যোগ দেন। চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) লাইনে পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট শাখায় কাজ করতেন। সংযুক্ত হিসেবে ছিলেন কোতোয়ালী থানায়।

আরও পড়ুন

কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

০৫ অক্টোবর ২০২৬

নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ আগামীর সময়কে জানিয়েছেন, গতকাল রবিবার সকালে কোতোয়ালী থানার একটি টিম নগরীর ইস্পাহানি মোড়ে চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। সন্দেহজনকভাবে হাঁটাহাঁটি করতে দেখে তিন যুবককে তারা থামার সংকেত দেন। তাদের একজন পালানোর চেষ্টা করলে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেন আল আমিন। দ্রুতগামী একটি মিনিবাসের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।

কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির বললেন, ‘চেকপোস্টের ইনচার্জ ছিলেন এএসআই হিরণ মিয়া। সন্দেহভাজন ছিনতাইকারী পালানোর সময় হিরণ ও আল আমিন দুটি মোটরসাইকেল নিয়ে ভিন্ন পথে দুদিক থেকে ধাওয়া করে আটকানোর চেষ্টা করেন। জমিয়াতুল ফালাহ মসজিদের পশ্চিম গেটের মুখে দ্রুত গতিতে আসা একটি বাস পেছন থেকে আল আমিনকে ধাক্কা দেয়। চলন্ত বাসটি তাকে কিছুদূর টেনে-হিঁচড়ে নিয়ে যায়।’

ঘটনার পর পুলিশ ও স্থানীয় জনতা মিলে বাসচালক মো. মোশাররফ ও তার সহকারী জয় দাসকে আটক করে। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

নিহতপুলিশ সদস্যের মৃত্যুচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?