Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

৪১ লাখ টাকা জ্বালানি বিল বকেয়া, বন্ধের মুখে চুয়েটের অ্যাম্বুলেন্সসহ সব গাড়ি

আব্দুল্লাহ আল মামুন, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৭:০০
শেয়ার করুন:
৪১ লাখ টাকা জ্বালানি বিল বকেয়া, বন্ধের মুখে চুয়েটের অ্যাম্বুলেন্সসহ সব গাড়ি

ছবি: আগামীর সময়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৪০ লাখ টাকার বেশি জ্বালানি তেলের বিল বকেয়া পড়েছে। সাত কর্মদিবসের মধ্যে এই বিল পরিশোধ করা না হলে বিশ্ববিদ্যালয়ের যানবাহনে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দিয়েছে জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান। এরই মধ্যে তিন দিন পার হয়েছে। হাতে আছে আর চার দিন। বিল পরিশোধ করা না হলে বন্ধ হয়ে যাবে জরুরি অ্যাম্বুলেন্স সেবাসহ সব ধরনের যানবাহন চলাচল।

এতে অচল হয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে চিকিৎসাসেবাসহ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবহন ব্যবস্থায়। গত ১৯ নভেম্বর চুয়েটের যানবাহন অধিদপ্তরের উপপরিচালক অধ্যাপক ড. সম্পদ ঘোষ স্বাক্ষরিত এক চিঠিতে এ আশঙ্কার কথা জানানো হয়েছে।

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির সভাপতি বরাবর পাঠানো ওই চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বাস, কার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সে জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ইস্টয়েন্ড অটোমোবাইলস’-এর গত আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বিল বকেয়া রয়েছে। এই তিন মাসে বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৪০ লাখ ৭০ হাজার ৭৪৩ টাকা। এর সঙ্গে চলতি নভেম্বর মাসের বিলও যুক্ত হবে।

চিঠিতে বলা হয়, বকেয়া বিল পরিশোধের জন্য যানবাহন অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভাগকে বারবার তাগিদ দেওয়া হলেও বিশ্ববিদ্যালয়ের ‘চলমান পরিস্থিতির’ কারণে তা পরিশোধ করা সম্ভব হয়নি। আগামী সাত কর্মদিবসের মধ্যে পুরো বকেয়া পরিশোধ না করলে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে— জানিয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠান।

অচলাবস্থার নেপথ্যে উপাচার্য পরিবর্তন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চিঠিতে উল্লিখিত ‘চলমান পরিস্থিতি’ মূলত উপাচার্য পরিবর্তন ঘিরে তৈরি হওয়া অচলাবস্থা। গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে চুয়েটের উপাচার্য হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই নতুন উপাচার্যের নিয়োগ বাতিল এবং সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। টানা এই আন্দোলনের কারণে ক্যাম্পাসের প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে আছে। মূলত প্রশাসনিক এই অচলাবস্থার কারণেই যথাসময়ে জ্বালানি বিলসহ অন্যান্য আর্থিক কার্যক্রম আটকে আছে।

যানবাহন অধিদপ্তর বলছে, জ্বালানি সরবরাহ বন্ধ হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের যাতায়াতের পাশাপাশি জরুরি অ্যাম্বুলেন্স সেবাও বন্ধ হয়ে যাবে। বিশেষ করে কেউ হঠাৎ অসুস্থ হলে বা দুর্ঘটনার শিকার হলে দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, যা রোগীর জীবন রক্ষায় ঝুঁকি তৈরি করতে পারে।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় চুয়েটের যানবাহন অধিদপ্তরের উপপরিচালক অধ্যাপক ড. সম্পদ ঘোষের সঙ্গে। বলছেন, ‘জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান বিল দিলে সেটি প্রসেস করে কম্পট্রোলার কার্যালয়ে পাঠাই। সেখান থেকে বিল পরিশোধ করা হয়। কিন্তু তিনমাসের বিল বকেয়া থাকায় জ্বালানি সরবরাহ বন্ধ করে দিবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি।’

বিশ্ববিদ্যালয়ের কম্পট্রোলার মো. সফিকুল ইসলামকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। ডেপুটি কম্পট্রোলার মোহাম্মদ ওয়াহিদুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে প্রশ্ন শুনে ফোন কেটে দেন। এরপর আর রিসিভ করেননি।

তবে বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক জানিয়েছেন, কাউকে বিল পরিশোধ করতে হলে উপাচার্যের অনুমোদনের প্রয়োজন হয়। কিন্তু চুয়েটের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ড. শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে মেনে না নেওয়ায় তার কাছে অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয়ের কোনো ফাইল পাঠানো হচ্ছে না। এই অচলাবস্থার কারণে আটকে আছে জ্বালানি সরবরাহের বিলও।


জ্বালানিবিলচুয়েটঅ্যাম্বুলেন্সগাড়ি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার