তীব্র গরমে বিদ্যুতের জন্য যখন মানুষের অপেক্ষা ফুরাচ্ছে না, তখন নতুন করে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে অস্বাভাবিক বিদ্যুৎ বিল। মাদারীপুরের বিভিন্ন এলাকার গ্রাহকদের অভিযোগ, স্বাভাবিক ব্যবহারের তুলনায় দুই থেকে তিনগুণ পর্যন্ত বেশি বিল দেওয়া হচ্ছে। একই সময়ে ঘন ঘন লোডশেডিংয়ে নাজেহাল হয়ে পড়েছেন শহর ও গ্রামের মানুষ।
গ্রাহকদের ভাষ্য, আগে যে পরিবারের মাসিক বিদ্যুৎ বিল ১ হাজার থেকে দেড়-দুই হাজার টাকার মধ্যে থাকত, সাম্প্রতিক মাসগুলোতে সেখানে ৪ হাজার থেকে সাড়ে ৬ হাজার টাকা পর্যন্ত বিল এসেছে। এতে অনেক নিম্ন ও...