Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

প্রান্তিক গ্রাহকদের বিলের বোঝা কমাতে দাম পুনর্বিবেচনা চায় বিদ্যুৎ বিভাগ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১৫:৪২
প্রান্তিক গ্রাহকদের বিলের বোঝা কমাতে দাম পুনর্বিবেচনা চায় বিদ্যুৎ বিভাগ

গ্রাফিকস: আগামীর সময়

দেশের নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত লাইফলাইন গ্রাহকদের বিলের বোঝা কমাতে দাম পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মূল প্রস্তাবের প্রতিফলন না ঘটায় এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি)।

আজ বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন বিদ্যুৎ বিতরণ সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ ও ২১ মে গণশুনানি শেষে বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ করে বিইআরসি। তবে এতে প্রান্তিক (লাইফলাইন) গ্রাহকদের জন্য প্রস্তাবিত ট্যারিফের সঠিক প্রতিফলন ঘটেনি।

বিদ্যুৎ বিভাগ মনে করছে, নতুন এই ট্যারিফ বহাল থাকলে দেশের প্রান্তিক, নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর মাসিক বিদ্যুৎ খরচ অস্বাভাবিক হারে বেড়ে যাবে। ফলে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে তাদের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের অর্থনৈতিক স্বস্তি নিশ্চিত করতে বর্তমান সরকার শুরু থেকেই বদ্ধপরিকর। এই লক্ষ্যে সরকার নানা ধরনের কল্যাণমুখী পদক্ষেপও গ্রহণ করেছে। এমন পরিস্থিতিতে প্রান্তিক গ্রাহকদের ওপর বাড়তি বিল চাপিয়ে দেওয়া সরকারের সামগ্রিক উন্নয়ন ও জনবান্ধব নীতির সঙ্গে স্পষ্টতই সামঞ্জস্যপূর্ণ নয়।

এই সংকট নিরসনে গত ৩ মে পিডিবির পাঠানো মূল প্রস্তাবের আলোকে প্রান্তিক গ্রাহকদের ট্যারিফ পুনরায় পর্যালোচনা ও পুনর্নির্ধারণ করার জন্য বিইআরসিকে অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। গ্রাহক পর্যায়ে স্বস্তি ফেরাতে এবং সাধারণ মানুষের ক্ষোভ প্রশমনে বিইআরসি অত্যন্ত দ্রুত ও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা বিদ্যুৎ বিভাগের।

বিদ্যুৎবিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ