Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

অন্ধকার রসিকতা

agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৪:১৮
অন্ধকার রসিকতা

গ্রাফিকস: আগামীর সময়

বিদ্যুৎ নিয়ে আমাদের দেশে যা চলছে, তাকে রসিকতা বললেও কম বলা হয়। আলো থাকুক আর না থাকুক, মাসের শেষে ভুতুড়ে বিলের কাগজটা গ্রাহকের হাতে ঠিকই পৌঁছে যাচ্ছে। কোথাও ব্যবহার একই; কিন্তু বিলের অঙ্ক দ্বিগুণ কিংবা তিন গুণ। আবার ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চললেও বিল কমার কোনো লক্ষণ নেই। এই অদ্ভুত বিদ্যুৎ ব্যবস্থার বলি হচ্ছেন বরগুনার বেতাগী থেকে শুরু করে দিনাজপুরের হিলির সাধারণ ও নিম্নবিত্ত মানুষ। ডিজিটাল বাংলাদেশ পার হয়ে আমরা কোথায় এলাম? অফিসে বসে আন্দাজে মিটার রিডিং তুলে বিল বানানোর নাম কি আধুনিক প্রযুক্তি?

হিলির এক ভুক্তভোগীর দুই মাসের ব্যবধানে বিল দুই হাজার টাকা থেকে লাফিয়ে সাত হাজারে উঠেছে। ব্যবসা করা কিংবা সংসার চালানো এখন আর সহজ বিষয় নয়, যেন অপরাধের শামিল। কর্তৃপক্ষ পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর দোহাই দিচ্ছে। সঙ্গে শোনানো হচ্ছে লোডশেডিং কমার অজুহাত। অথচ বাস্তবে মানুষ দেখছে সম্পূর্ণ উল্টো ছবি। সিলেটে আবার তীব্র গরমে দিনে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। মেঘ দেখা দিলে বা একটু বাতাস বইলেই বিদ্যুৎ উধাও হওয়া নিয়মে পরিণত হয়েছে।

অথচ এমন বেহাল সেবার মধ্যেও গ্রাহকের পকেট কাটায় কোনো ক্ষান্তি নেই। সাধারণ মানুষ বকেয়া রাখলে বা রিডিংয়ে একটু সমস্যা হলে সংযোগ কাটতে এক সেকেন্ডও দেরি হয় না। প্রিপেইড মিটারে টাকা শেষ হলে অন্ধকার নেমে আসে মুহূর্তেই। অথচ উল্টো চিত্র আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোতে। চাঁদপুর পৌরসভার বকেয়া বিল দাঁড়িয়েছিল ২১ কোটি টাকায়, যা টেনেটুনে এখন ১৭ কোটিতে নেমেছে। সাধারণ মানুষের কাছ থেকে হোল্ডিং ট্যাক্স, নানা রকম ফি ঠিকই আদায় করা হচ্ছে। অথচ বিদ্যুৎ বিল জমে পাহাড় হয়ে যাচ্ছে। সাধারণ গ্রাহকের বেলায় কঠোর নিয়ম আর সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অসীম ছাড়— এ বৈষম্য আসলে কার স্বার্থে?

মিটার রিডিং না দেখে অনুমানভিত্তিক বিল তৈরি করা সরাসরি দুর্নীতি ও দায়িত্বজ্ঞানহীনতা। এই ব্যবস্থার জবাবদিহি কোথায়? বেতাগী ও হিলির স্থানীয় প্রশাসন এবং সাব-জোনাল কর্মকর্তারা আশ্বাস দিচ্ছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ জানানোর পর কেন ব্যবস্থা নিতে হবে? মিটার দেখে সঠিকভাবে বিল তৈরি করা কি স্বাভাবিক কাজের অংশ নয়? সাধারণ মানুষকে কেন নিজের কষ্টের টাকায় ভুল বিল শুধরে নিতে অফিসের দ্বারে দ্বারে ঘুরতে হবে? দীর্ঘদিন নিয়মিত রিডিং না নিয়ে হঠাৎ কয়েক মাসের ইউনিট একসঙ্গে যোগ করে বিল পাঠানো আরেক ধরনের ফাঁদ। এতে ইউনিটের ধাপ বদলে গিয়ে গ্রাহককে চড়া দামে বিল মেটাতে হয়। প্রশাসনিক অবহেলা আর অনিয়মের এই মাশুল গ্রাহক কেন গুনবেন?

বর্তমানে জীবনযাত্রার ব্যয় আকাশছোঁয়া। চাল, ডাল, তেলের বাজার এমনিতেই সাধারণ মানুষের নাভিশ্বাস তুলছে। তার ওপর এই আকাশচুম্বী আর ভুল বিদ্যুৎ বিল যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। বিদ্যুৎ বিভাগকে অবিলম্বে এই ভুতুড়ে বিলের সংস্কৃতি বন্ধ করতে হবে। অনুমানভিত্তিক বিল তৈরি বন্ধ করে নিয়মিত রিডিং নিশ্চিত করতে হবে। যেসব কর্মকর্তা অফিসে বসে কাল্পনিক বিল বানাচ্ছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি লোডশেডিংয়ের নামে বিদ্যুৎ নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ হওয়া দরকার। সেবার মান না বাড়িয়ে শুধুই দাম বাড়ানো আর অনুমানের ওপর বিল চাপিয়ে গ্রাহক নাজেহাল করার এই অনিয়ম এবার থামুক।

অন্ধকাররসিকতাবিদ্যুৎবিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের