Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রাম-নাজিরহাট রুটে কমিউটার ট্রেন চলাচল শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৪:০৬
শেয়ার করুন:
চট্টগ্রাম-নাজিরহাট রুটে কমিউটার ট্রেন চলাচল শুরু

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে নাজিরহাট কমিউটার নামে ট্রেনটির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি: আগামীর সময়

চট্টগ্রাম-নাজিরহাট রুটে আনুষ্ঠানিকভাবে কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে নাজিরহাট কমিউটার নামে ট্রেনটির উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। উদ্বোধনের পর সকাল সাড়ে ৮টায় ট্রেনটি যাত্রী নিয়ে নাজিরহাটের উদ্দেশে ছেড়ে যায়।

এ রুটে আগে চলাচলকারী নাজিরহাট লোকাল-১, ২, ৩ ও ৪ ট্রেনগুলো এখন থেকে নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪ নামে পরিচালিত হবে। এ পরিবর্তনের সঙ্গে ট্রেনের ভাড়াও ১২ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘এই ট্রেনটি গত ৩০ বছর ধরে যেভাবে চলাচল করেছে, তাতে মানুষের পক্ষে এভাবে যাতায়াত করা কঠিন ছিল। এখন পরিবেশের পরিবর্তন হয়েছে। যাত্রীরা সময়মতো ও আরামে যাতায়াত করতে পারবেন।’

রেলওয়ের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বললেন, ‘বিগত ১৭ বছরে এই খাতের প্রতি অবিচার করা হয়েছে। এখানে সবকিছু একটা ভঙ্গুর পরিস্থিতিতে আছে। রাষ্ট্রীয় ক্রয়প্রক্রিয়া স্বচ্ছতার মধ্য দিয়ে যেতে হয়, এতে কিছু জটিলতা থাকে। তবে কাজ অনেক দূর এগিয়েছে। বগিগুলো নতুন করে মেরামত করা হয়েছে। আরও কিছু বগি ও লোকোমোটিভ আসছে। এগুলো বহরে যুক্ত হলে যাত্রীসেবার মান বাড়বে। প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য শুধু সমাজের উচ্চবিত্তদের যাতায়াত স্বস্তির করা নয়। এটি প্রান্তিক জনগোষ্ঠীর পরিবহন। তারা যেন স্বস্তিতে যাতায়াত করতে পারেন, সেটাই সরকার ও বাংলাদেশ রেলওয়ের উদ্দেশ্য।’

আরও পড়ুন

চট্টগ্রাম-নাজিরহাট রুটে কাল থেকে কমিউটার ট্রেন, ভাড়া ২০ টাকা

১৬ নভেম্বর ২০২৬

অনুষ্ঠানে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম জানান, এ রুটে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনও চলাচল করে। যাত্রীচাপ বিবেচনায় কমিউটার ট্রেনে আরও একটি কোচ যুক্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন।

ট্রেন চলাচল শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। এক নারী যাত্রী জানান, আগে নিয়মিত যাতায়াত করা যেত না। এখন দিনে দুইবার আসা-যাওয়া করা যাবে, এতে তিনি খুশি। হাটহাজারীর বাসিন্দা আব্দুর রহিম বলেন, ‘নতুন ট্রেন পাওয়ায় এবং ভালো সেবার আশা পূরণ হওয়ায় আমরা আনন্দিত। এটি হাটহাজারীবাসীর চাওয়া ছিল।’

আরেক যাত্রী কর্মজীবী মানুষের দুর্ভোগ কমাতে এ রুটে আরও দুটি ট্রেন চালুর দাবি জানিয়েছেন। তার ভাষ্য, সকালে শহরে এসে সন্ধ্যায় বাড়ি ফেরা কর্মজীবীদের যাতায়াত সহজ করতে অতিরিক্ত ট্রেন প্রয়োজন।

গত রবিবার রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে লোকাল ট্রেনকে কমিউটারে রূপান্তরের অনুমোদন দেওয়া হয়। পরদিন সোমবার চট্টগ্রামের সিআরবিতে অবস্থিত চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (পূর্ব) কার্যালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সাতটি কোচের এ ট্রেনে মোট আসন ৩৩৪টি। ট্রেনের সময়সূচি অনুযায়ী, ২২২ নম্বর ট্রেনটি নাজিরহাট থেকে সকাল ৬টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৭টা ৩৫ মিনিটে। ২২১ নম্বর ট্রেনটি চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে। ২২৪ নম্বর ট্রেনটি নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। আর ২২৩ নম্বর ট্রেনটি চট্টগ্রাম থেকে বিকাল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে।

চট্টগ্রাম-নাজিরহাট রুটকমিউটার ট্রেনচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়