চট্টগ্রাম–নাজিরহাট রুটে চলাচলকারী দুই জোড়া লোকাল ট্রেন আগামীকাল মঙ্গলবার থেকে কমিউটার ট্রেন হিসেবে চলাচল শুরু করবে। ‘নাজিরহাট লোকাল-১, ২, ৩ ও ৪’-এর পরিবর্তে ট্রেনগুলো ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’ নামে পরিচালিত হবে। পরিবর্তনের পর এই রুটে ট্রেনের ভাড়া ১২ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে যাত্রী সেবা ও আয় বাড়বে বলেন মনে করছেন রেলওয়ে কর্মকর্তারা।আজ সোমবার রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (পূর্ব) কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়।সহকারী চিফ অপারেটিং সুপারিন...